শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান

সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়ার কাঞ্চনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে।

আজ (শনিবার) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তাগুলো তাদের হাতে তুলে দেন। এসময় ইউএনও’র সাথে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরফাত সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কামরুল হোসাইন, কাঞ্চনা ইউনিয়ন (ইউপি) পরিষদ চেয়ারম্যান রমজান আলী, স্থানীয় ইউপি সদস্য আবদুল মন্নান ও সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ৫ বসতঘর পুড়ে ছাই

উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের মধ্যে প্রতিটি পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০কেজি চাউল এবং ২টি করে কম্বল বিতরণ করা হয়।

উল্লেখ্য, গতকাল (শুক্রবার) সন্ধ্যার দিকে কাঞ্চনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গুরগুরি পশ্চিমপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় আরও বেশ কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, তাৎক্ষণিক প্রাথমিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের কিছু সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা জেলা প্রশাসন কার্যালয়ের ত্রাণ শাখায় পাঠানো হয়েছে । সেখান থেকে সহায়তা আসলে সেগুলোও ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে। এ ছাড়া অগ্নিকাণ্ডের পরপর স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকার লোকজনও ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...