রবিবার, ২৩ আগস্ট ২০২৬

নির্বাচন বানচাল করতেই বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কর্মকাণ্ড: বাহাউদ্দিন নাছিম

চট্টগ্রাম নিউজ ডটকম

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, দেশের মানুষ শান্তিপূর্ণ নির্বাচন চায়। বাংলাদেশ আওয়ামী লীগও চায় দেশে সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হোক, যে নির্বাচনে দেশের মানুষ শান্তিতে ভোট দিতে পারবে।

বিএনপি-জামাত কখনোই চায়না দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক। তাই তারা নির্বাচনকে বানচাল করার জন্য ইতিমধ্যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড শুরু করেছে।

শুক্রবার (৪ আগস্ট) সকালে কলাবাগান ক্রীড়াচক্র মাঠে ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, শোকের মাস আগস্ট শুরু হয়েছে। ১৯৭৫ সালের এ মাসে পাকিস্তানের প্রেতাত্মারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। সেই খুনিদের দলেরা এখনো বাংলাদেশে রয়েছে।

এরা দেশের রাজনীতিকে ধ্বংস করেছে এবং দেশের সংবিধানকে কলঙ্কিত করেছে। এরাই দেশে সামরিক শাসক কায়েম করেছিল। এখন তারা দেশের গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের মানুষের শান্তির জন্য রাজনীতি করে। যারা দেশে সন্ত্রাসের রাজনীতি করে এবং সন্ত্রাসী কায়দায় রাস্তা অবরোধ করে মানুষের সম্পদ নষ্ট করে, গাড়িতে আগুন দেয়, তাদের বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। এই গোষ্ঠী এখনো আবার তাদের পুরনো ধারায় ফিরে গিয়েছে। এরা অগ্নি সন্ত্রাস ও মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করে।

স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি-জামাত দুর্যোগে কখন মানুষের পাশে দাঁড়ায়নি। করোনা কালীন সময়ে এরা মানুষকে সহযোগিতা করেনি। আপনারা তা করেছেন। কৃষকের ধান কেটে দিয়ে তার ঘরে পৌঁছে দিয়েছেন।

করোনায় আপনারাই অক্সিজেন নিয়ে, খাবার নিয়ে, অ্যাম্বুলেন্স সার্ভিস নিয়ে, লাশ দাফন করে সহযোগিতা করেছেন। এর জন্য আমরা বলতে পারি স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মানুষের জন্য রাজনীতি করে, সব সময় মানুষের পাশে দাঁড়ায়। মানুষের পাশে দাঁড়ানোর একটি আদর্শিক সংগঠন হলো বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

ডেঙ্গু বিষয়ে বাহাউদ্দিন নাছিম বলেন, শোকের মাসে শোককে শক্তিতে পরিণত করে আমরা দেশের মানুষের জন্য কাজ করতে চাই। মানুষের পাশে দাঁড়াতে চাই।

আজকে সারাদেশে শিশু থেকে আরম্ভ করে যুবক, বৃদ্ধ, সকলেই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে এবং অনেকেই মৃত্যুর মুখে পতিত হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ইতোমধ্যে ডেঙ্গুর হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য ঘোষণা দিয়েছেন। দেশের মানুষকে সহযোগিতা করার জন্য ইতোমধ্যেই বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাজ করছে।

ডেঙ্গু নিয়ে সচেতনতা তৈরি করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এটা সকল নাগরিকের দায়িত্ব। এটি কোন একক রাজনৈতিক দলের দায়িত্ব নয়, সকল রাজনৈতিক দলের দায়িত্ব। সবাইকে সচেতন থেকে কাজ করতে হবে।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াদেজ মিয়া গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আলী।

উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবদুল আলীম বেপারী, সালেহ মোহাম্মদ টুটুল, কাজী মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আব্দুল্লাহ আল সায়েম, আ ফ ম মাহাবুবুল হাসান মাহাবুব, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, মহানগর দক্ষিণ এর সভাপতি কামরুল হাসান রিপন, উত্তর এর সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম সহ নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান রোড সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন, মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...