রবিবার, ২৩ আগস্ট ২০২৬

বান্দরবানে টানা বৃষ্টিতে পাহাড় ধস, সড়কে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

গত দুই ধরে অব্যাহত ভারি বর্ষণের কারণে বান্দরবানে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে বান্দরবান থানচি সড়কের জীবন নগর নামক স্থানে পাহাড় ধসে থানচি উপজেলার সঙ্গে বান্দরবানের সকল যানবাহন চলাচল বন্ধ ছিল।

আজ শুক্রবার (৪ আগস্ট) সকালে থানচি ফায়ার সার্ভিসের একটি দল পাথরটি সরাতে কাজ করলেও এত বড়পাথর সরানোর মত যন্ত্রপাতি না থাকায় পরে পাথরটি সরাতে সেনাবাহিনীর ১৬ ইসিবি কাজ শুরু করে এবং দুপুর ১২টায় সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।

অনবরত বৃষ্টির কারণে জেলার বিভিন্নস্থানে দেখা দিয়েছে পাহাড় ধস ও বন্যার আশঙ্কা। টানা বৃষ্টিপাতের কারণে জেলার সাঙ্গু ও মাতামহুরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

ভারিবর্ষণ অব্যাহত থাকলে তলিয়ে যেতে পারে জেলা সদরের নিম্মাঞ্চলসহ বেশ কয়েকটি এলাকা। যদিও কয়েকদিনের টানা বৃষ্টির কারণে পৌরসভায় বসবাসরত পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

এদিকে, কয়েক দিনের ভারি বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এছাড়াও টাইগারপাস এলাকায় পাহাড় ধসে একটি মাইক্রোবাস চাপা পড়ে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (৪ আগস্ট) সকাল ৯টা থেকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

আরও পড়ুন

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...