শনিবার, ১৫ আগস্ট ২০২৬

শোক দিবসে বান্দরবান জেলা ছাত্রলীগের র‍্যালী ও আলোক প্রজ্জ্বলন

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বৃষ্টি উপেক্ষা করে হাজারো ছাত্রলীগের নেতাকর্মীদের বুকে কালো শোকের ব্যাজ, হাতে মশালের আলোয় রাজপথ আলোকিত করে মৌন শোক র‍্যালী।

বান্দরবানে বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে জাতীয় শোক দিবস শোকাবহ ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও শহীদ পরিবারের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে র‍্যালী ও র‍্যালী পরবর্তী বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আলোক প্রজ্জ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৩ই আগস্ট সন্ধ্যায় দলীয় কর্মসূচির অংশ হিসেবে বৃষ্টি উপেক্ষা করে ছাত্রলীগের নেতৃবৃন্দরা বুকে কালো ব্যাচ ধারণ করে মশাল র‍্যালীতে অংশগ্রহণ করেন, র‍্যালীটি শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে জেলার বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে শেষ হয়।

পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এবং শহীদদের স্বরনে ১ মিনিট নিরবতা পালন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রদিপ প্রজ্বলন করে জেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মারমা এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ সামসুল ইসলাম,জেলা পরিষদের সদস্য ক্যাসাপ্রু মারমা,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ,জেলা শ্রমিক লীগের সভাপতি,মুছা কোম্পানি,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সাংসদের সহ-সভাপতি উসিংহাই রবিন বাহাদুর,সাবেক ছাত্রলীগ সভাপতি কাউছার সোহাগ,সাধারণ সম্পাদক জনি সুশীল,জেলা ছাত্রলীগের সভাপতি অং ছাইং উ পুলু,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক,সাদ্দাম হোসেন মানিক।

এর আগে সকালে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বান্দরবান কলেজ ছাত্রলীগের আয়োজনে স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল আবছার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বাইশারী...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...