রবিবার, ২৩ আগস্ট ২০২৬

আর্জেন্টিনার লজ্জার বিদায় বিশ্বকাপ থেকে

ক্রীড়া প্রতিবেদক

একটি জয়ও না পেয়ে নিউজিল্যান্ডের মাঠ ছাড়লেন আর্জেন্টিনার মেয়েরা। বিশ্বকাপে এর আগে তিনবার অংশ নিয়েছিল আর্জেন্টিনার মেয়েরা। কিন্তু কোনোবারেই জয়ের মুখ দেখেননি তারা।

এবারেও ভাগ্যে সুবাতস বইলো না আলবিসেলেস্তেরাদের। নিজেদের শেষ ম্যাচে সুইডেনের কাছে ২-০ গোলে হেরে জয়শূন্য থেকেই বিশ্বকাপ শেষ করেছে তারা।

নকআউট পর্বে যেতে সুইডেনের সাথে ম্যাচে জয় ছাড়া বিকল্প ছিল না আর্জেন্টাইন নারীদের জন্য। কিন্তু মাস্ট উইন সেই ম্যাচেও কাজের কাজ করতে ব্যর্থ তারা।

জয় দূরে থাক, প্রতিপক্ষের গোলমুখে জোরালো কোনো আক্রমণই করা হয়নি তাদের। বিপরীতে রেবেকা ব্লুমভিস্ট আর এলিন রুবেনসেনের গোলে লজ্জা নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে তাদের।

ম্যাচের শুরটা অবশ্য আগ্রাসীভাবেই শুরু করেছিল আর্জেন্টিনা। যদিও ডিবক্সের বাইরে বারবার খেই হারাতে হয়েছে তাদের। শক্তিশালী সুইডেনের রক্ষণভাগের কাছে বারবার ব্যর্থ হতে হয়েছে আর্জেন্টাইন নারীদের।

বিপরীতে কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনার পরীক্ষা নিয়েছে সুইডিশ নারীরা। যদিও প্রতিপক্ষ গোলরক্ষক ভ্যানিনা কোরেয়ার সুবাদে গোল হজম করতে হয়নি আর্জেন্টিনাকে।

যদিও দ্বিতীয়ার্ধে অতখানি সুবিধা পায়নি আর্জেন্টিনা। র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা সুইডেনের আক্রমণের সামনে রীতিমত অসহায় ছিল জের্মান পোত্রানোভার শিষ্যরা। ম্যাচের ৬২ মিনিটে ডানপ্রান্ত থেকে আসা ক্রসে মাথা ছুঁইয়ে সুইডেনকে এগিয়ে দেন রেবেকা ব্লুমভিস্ট। এটি চলতি বিশ্বকাপে তার দ্বিতীয় গোল।

পিছিয়ে পড়ে নতুন উদ্যমে আক্রমণ শুরু করার চেষ্টা করেছিল আর্জেন্টিনা। একাধিক খেলোয়াড়ও বদল করা হয়।

কিন্তু, সুইডেনের গোলমুখে আক্রমণ করা হয়নি তাদের। উল্টো ম্যাচের শেষদিকে রক্ষণের ভুলে সুইডেনকে পেনাল্টি উপহার দিয়ে বসে। স্পটকিক থেকে আর্জেন্টিনার কফিনে শেষ পেরেক ঠুকে দেন এলিন রুবেনসেন।

এই হারের পর তিন ম্যাচে ১ পয়েন্ট নিয়ে বিদায় নিশ্চিত হলো আর্জেন্টিনার। নিজ গ্রুপে অপেক্ষাকৃত দুর্বল দক্ষিণ আফ্রিকাকে পেয়ে অন্তত একটি জয়ের স্বপ্ন দেখেছিল লা আলবিসেলেস্তেরা। তবে, সেখানেও সফল হয়নি তারা।

গ্রুপের অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে অঘটনের শিকার হয়েছে ইতালি। শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ হয়েছে আজ্জুরি নারীদের। দক্ষিণ আফ্রিকার কাছে ৩-২ গোলের হারে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...