শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে জামায়াতের তিন নেতা কর্মী গ্রেফতার

দৌলত শওকত , ফটিকছড়ি

ফটিকছড়িতে জামায়াতের তিন নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পৃথক অভিযান চালিয়ে মঙ্গলবার (১ আগস্ট) ভোর রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নূর মোহাম্মদ আল কাদেরী, নবীর হোসেন প্রকাশ নবী ও ইমাম হোসেন।

এদের মধ্যে আল কাদেরীর বাড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে। অপর দুইজনের বাড়ি ফটিকছড়ি পৌরসভার উত্তর ধূরুং গ্রামে।

জানতে চাইলে মামলার বাদী উপজেলা রোসাংগিরী ইউনিয়ন ছাত্রলীগের সহ সম্পাদক মো. ইব্রাহিম বলেন, গতকাল জামায়াতের মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় সিনিয়র নেতাদের পরামর্শ নিয়ে থানায় মামলা দায়ের করেছি।

এ নিয়ে জামায়াতে ইসলামী ফটিকছড়ি শাখার দায়িত্বশীলদের বক্তব্য জানতে চাইলে কারো নম্বর পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা জামায়াতকে ঘায়েল করতে এসব করা হচ্ছে বলে দাবী করেন।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জামায়াতের তিন নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আইনী প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকেলে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...