শনিবার, ১৫ আগস্ট ২০২৬

শোকের মাসে বান্দরবান জেলা আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

শোকের মাস আগস্ট,বাংঙ্গালী জাতীয় জীবনে প্রত্যেকটি বাঙ্গালীর মনে এই মাসটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম।আগস্ট মাসকে কেন্দ্র করে পুরো মাস জুড়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন দেশের প্রতিটি জেলায় দলীয় কর্মসূচি পালন করে থাকে।

এরই ধারাবাহিকতায় বান্দরবান জেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠন মাস ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

বান্দরবান জেলা আওয়ামীলীগ সভাপতি ক্য শৈ হ্লা এবং সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ স্বাক্ষরিত পত্রে জানানো হয় শোকের মাস আগস্টে বাংলাদেশ আওয়ামী লীগ,বান্দরবান পার্বত্য জেলার মাস ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ৩ই আগস্ট বান্দরবান কলেজ ছাত্রলীগের আয়োজনে স্কুল,কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে,এছাড়া একই দিনে বান্দরবান জেলা ছাত্রলীগের আয়োজনে মশাল মিছিল ও প্রদীপ পর্যালোর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জেলার ঐতিহাসিক বঙ্গবন্ধু মুক্তমঞ্চে।৫ ই আগস্ট জেলা সেচ্ছাসেবক লীগের আয়োজনে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৫ তম জন্মদিন ও জাতীয় দলীয় পতাকা উত্তোলন এবং পুস্প স্থবক অর্পণ এবং ৭.৩০ এ দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল এবং একই দিনে বিকেল ৪ টায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ৮ ই আগস্ট সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পুষ্পস্তবক অর্পণ এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে,একই দিনে বিকেল ৪ টায় র‍্যালী ও জেলার বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।১৪ আগস্ট সকাল ৬.৩০ মিনিটে বান্দরবান জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে কালো পেজ ধারণ,সকাল সাতটায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন,সকাল ১০টায় জেলার বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বান্দরবান জেলা কৃষকলীগের আয়োজনে রক্তদান কর্মসূচি।

১৫ আগস্ট স্বাধীন ও সার্বভৌম সোনার বাংলা গড়ার স্বপ্নদ্রষ্টা বাঙালি জাতির অবিসংবাদিত নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে,কোরআন খানি ও দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সোক র‍্যালী ও গণভজের আয়োজন করা হয়েছে এছাড়াও মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন,মন্দির, ক্যং,গির্জায় বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়েছে।

১৫ই আগস্টের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

১৬ই আগস্ট বান্দরবান জেলা আওয়ামী লীগের আয়োজনে বিকেল ৪ টায় জাতীয় শোক দিবসের আলোচনা সভা,১৭ই আগস্ট বিকেল ৪ টায় দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ ও আলোচনা জনসভা অনুষ্ঠিত হবে।২১শে আগস্ট বিকেল চারটায় বান্দরবান পৌর আওয়ামী লীগের আয়োজনে জননেত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদ বিক্ষোভ ও আলোচনা সভা এবং বান্দরবান জেলা আওয়ামীলীগের আয়োজনে ৩১শে আগস্ট হাফেজ আলেম ওলামা ও এতিমদের সমন্বয়ে শোকসভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়াও শোকের মাস আগস্টে সরকারি ও বেসরকারি ভাবে বিভিন্ন অঙ্গ সংগঠন শোক দিবসের কর্মসূচি পালন করে থাকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল আবছার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বাইশারী...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...