চট্টগ্রামের হাটহাজারীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড পাঁচ পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে।
রবিবার সকালে উপজেলার ১২ চিকনদন্ডী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের অহনের পাড়ায় সধন সিপাহির বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এতে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৩০ লক্ষাধীক টাকা হবে বলে ধারনা করা হচ্ছে। বৈদ্যূতিক শর্ট সার্কেট থেকে আগুনের সূত্রপাত হয়ে বলে জানা গেছে।
স্থানীয়, অগ্নিদূর্গতদের পারিবারিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রবিবার সকালে উক্ত পাড়ায় সধন সিপাহির বাড়িতে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে পাঁচ পরিবারের বসতঘর, ঘরে রক্ষিত যাবতীয় মালামাল, নগদ দুই লাখ টাকা ও ১০ ভরি স্বার্ণালংকার ও পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে হাটহাজারী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিদূর্গতরা হলেন, মোঃ ওমর ফারুক, মোহাম্মদ ওসমান, মোঃ মুবিন, নূরুল আবসার ও মোঃ আজম।
চিকনদন্ডী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ সালাউদ্দিন অগ্নিকান্ডের ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করেন। অগ্নিকাণ্ডে পাঁচ পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দূর্গতরা একমাত্র পরিধেয় কাপড় ছাড়া আর কিছু বেড় করতে পারেনি বলে তিনি উল্লেখ করেন।
