সুপ্রিম পার্টির চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দিন মাইজভান্ডারী বলেছেন দেশে রাজনীতির সংকটকাল চলছে। দেশের মানুষ আন্দোলনের নামে অরাজকতা যেমন পছন্দ করবেনা। তেমনিভাবে দিনের ভোট রাতে, এটাও মেনে নেয়া যায়না।
২৮ জুলাই শনিবার বিকালে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী মাঠে বাংলাদেশ সুপ্রিম পার্টি চট্টগ্রাম জেলার উদ্যোগে আয়োজিত জনসভায প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সাইফুদ্দিন মাইজভান্ডারী আরো বলেন সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মনে রাখতে হবে এটা অলি আল্লাহর দেশ, বার আউলিয়ার পূর্ণভূমি। একটি গোষ্টি বাংলাদেশের অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্থ করতে চাচ্ছে। তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন কারো ফরমায়েশ নিয়ে বাংলাদেশ চলবেনা। সংবিধান অনুযায়ী সবার অংশগ্রহণে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি আরো বলেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা জাতীয়করনের দাবীতে যে আন্দোলন করছে তা বাস্তবায়ন সময়ের দাবী। পাশাপাশি যেসব নিরাপরাদ আলেমদের গ্রেফতার করা হয়েছিল তাদের অবিলম্বে মুক্তি দেয়ার আহবান জানান সাইফুদ্দিন মাইজভান্ডারী।
সুপ্রিম পার্টি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি এস এম সাহাবুদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভূইয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী, বিএসপির কো-চেয়ারম্যান এডভোকেট কাজী মহসিন চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আজাদ দোভাষ। প্রধান বক্তা ছিলেন, অতিরিক্ত মহাসচিব মূফতী বাকী বিল্লাহ আল আজহারী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন. আবুল কালাম আজাদ, দেলোয়ার হোসেন জন, ইব্রাহিম মিয়া,আজমাইন আসরার, ঢালী কামরুজ্জামান হারুন, এইচ এম মঞ্জুরুল আনোয়ার চৌধুরী, ডা. নুরুল আনোয়ার হিরণ, হাবিবুর রহমান পায়েল, আব্দুল কুদ্দুস, ফোরকান রেজা, খুরশেদ আলী, নোমান উদ্দিন রাজিব, কাজী জালাল উদ্দিনসহ কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ।
পরে একটি বিশাল মিছিল লালদীঘি মাঠ থেকে শুরু হয়ে চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে এসে শেষ হয়। এতে দলের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে।
