শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর উপহার রিক্সা পেলো বান্দরবানের ২০ জন অসচ্ছল ব্যক্তি 

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগ্রহের কারনে পার্বত্য বান্দরবানের জেলা সদর সহ সকল উপজেলার শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ব্যবস্থা সহ দুর্গম অঞ্চলে বসবাসকারী জনসাধারণ কে শিক্ষার আলো ছড়িয়ে দিতে স্কুল,কলেজ প্রতিষ্ঠা করেছেন।অসচ্ছলদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে রিক্সা বিতরণ করা হচ্ছে।

বান্দরবানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে গরিব অসচ্ছলদের মাঝে রিক্সা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন,  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

শুক্রবার (২৮শে জুলাই )সকালে বান্দরবানের রাজার মাঠ প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর যৌথ আয়োজনে ২০ জন গরিব ও অসচ্ছলদের মাঝে রিক্সা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিং ইয়ং ম্রো এস সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার,জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়ায়ুর রহমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি),নার্গিস সুলতানা, সহকারী পুলিশ সুপার মোজাফফর হোসেন,বান্দরবান জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি আবদুর রহিম চৌধুরী,উপজেলা চেয়ারম্যান,একেএম জাহাঙ্গীর,জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য লক্ষ্মী পদ দাস,পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর,পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, মোঃ সামসুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও পৌর আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এসময় পৌরসভার পক্ষ হতে বিতরণকৃত রিক্সার ফ্রী রেজিষ্ট্রেশন করে দেয়ার কথা যানান পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল আবছার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বাইশারী...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...