শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থী আলী হাসান মারুফ (২৩) ও এনায়েত চৌধুরী (২২)’র মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

সোমবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে সমুদ্র সৈকতের চর থেকে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীরা হলেন, কুমিল্লার মারুফ এবং ভৈরবের এনায়েত। দুজনই সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মারুফ দাওয়াহ বিভাগের তৃতীয় সেমিস্টারে এবং এনায়েত কোরানিক সায়েন্স বিভাগে তৃতীয় সেমিস্টারে পড়তেন।তারা সীতাকুণ্ডের গুল আহমেদ জুট মেইল এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।

আরও পড়ুন:সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে দুই পর্যটক নিখোঁজ

মরদেহ উদ্ধাররের বিষয়টি নিশ্চিত করে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলী বলেন, সোমবার বিকেলে তিন বন্ধু বাঁশবাড়িয়া সৈকতে ঘুরতে আসেন। পরে সাড়ে পাঁচটার দিকে তিনজনই পানিতে নেমে সাঁতার কাটতে কাটতে পশ্চিম দিকে গেলে হঠাৎ দুজন নিখোঁজ হয়। পরে তাদের না দেখে সঙ্গে থাকা একজন দ্রুত পাড়ে এসে মোবাইলের মাধ্যমে জাতীয় জরুরি সেবা ৯৯৯ জানালে ফায়ার সার্ভিসের একটি টিম এসে দেখে যায়।

এরমধ্যে রাত ১০টার দিকে নিখোঁজের স্থান থেকে কিছু দূরে স্থানীয়রা দুজনের মরদেহ খুঁজে পান। এখানে নৌ পুলিশসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসেছেন। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করতেছে। পরিবারকেও খবর দেওয়া হয়েছে। আইন প্রক্রিয়া শেষে পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে বলে জানান এই ইউপি চেয়ারম্যান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...