বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

২০ বছর পর নগর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটিকে ঘিরে ব্যাপক তদ্বির

দীর্ঘ প্রায় ২০ বছর পর চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষনাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আগামী ১৯ জুন নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের বহুল প্রতীক্ষিত সম্মেলন। সম্মেলনকে ঘিরে নতুন সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদের জন্য ৫ শতাদিকেরও অধিক নেতাকর্মী বয়োডাটা জমা দিয়েছেন।

সভাপতি-সাধারণ সম্পাদক থেকে শুরু করে একেবারে কার্যনির্বাহী কমিটির সদস্যের জন্যেও চলছে ব্যাপক তদ্বির।

আগামী ১৯ জুন ভার্চুয়ালি এই সম্মেলনে ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেবেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মাণ চন্দ্র গুহ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। অন্যদিকে চট্টগ্রাম বিভাগের দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় নেতা এবং চট্টগ্রামের নেতারা চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে উপস্থিত থাকবেন।
চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগের কমিটির ব্যাপারে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু জানান, চট্টগ্রাম অনেক বড় জায়গা, এখানে অনেক গুলো বিষয় আছে। আমরা চেষ্টা করছি সবার মতামতের ভিত্তিতে কমিটি দেয়া জন্য। আমরা সবার বায়োডাটা পেয়েছি। সবার বায়োডাটা দেখছি।

বর্তমানে নগর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির শীর্ষ পদের জন্য নগর আওয়ামীলীগের প্রধানতম দুই গ্রুপের পাশাপাশি আরও দুটি উপ গ্রুপের নেতারাও শীর্ষ পদের ভাগ চান। উপ গ্রুপের দুই নেতা হলেন নগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাডভোকেট জিয়া উদ্দিন, যুগ্ম আহবায়ক কেবি এম শাহজাহান এবং মো. সালাউদ্দিন।

এদিকে নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ শীর্ষপদের জন্য নগর আওয়ামীলীগের প্রয়াত সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও নগর আওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম. নাছির উদ্দীনের অনুসারীদের জোর তৎপরতা চোখে পড়ার মতো।

প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীদের মধ্যে সভাপতি পদে আলোচনায় আছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষ নাথ দেবু ও লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসনাত বেলাল। সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় আছেন আজিজুর রহমান আজিজসহ অনেকেই।

নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন অনুসারীদের মধ্যে সভাপতি প্রার্থীদের মধ্যে আছে কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো: হেলাল উদ্দিন, নগর স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী সদস্য আনোয়ারুল ইসলাম বাপ্পী। সাধারণ সম্পাদক পদে আছে আইন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সুজিত দাশ, আবদুর রশিদ লোকমান।

এদিকে নগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাডভোকেট এ.এইচ.এম. জিয়া উদ্দিনের সাথে দীর্ঘদিন নগরীতে স্বেচ্ছাসেবক লীগের কর্মকান্ডে নিজেদের সক্রিয় রেখেছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আজাদ খান অভি। এছাড়াও এই গ্রুপে আছেন এডভোকেট তসলিম উদ্দিন। অপরদিকে নগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক কে বিএম শাহজাহান তার অনুসারী দেবাশীষ আচার্য্য, জসীম উদ্দিন ও মনোয়ার জাহান মনিকে শীর্ষ পদে দেখতে চান বলে জানা গেছে। বর্তমান নগর স্বেচ্ছাসেবক লীগের ২১ সদস্যের কমিটির সদস্য নুরুল কবিরও পদ প্রত্যাশী বলে জানা গেছে।

নতুন এই কমিটিতে শীর্ষ পদ থেকে শুরু করে একেবারে কার্যনির্বাহী পদের জন্যও চলছে জোর তৎপরতা। ঢাকায় কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে চট্টগ্রামের শীর্ষ নেতাদের কাছে দিনরাত-চলছে নানান প্রকার চেষ্টা-তদ্বির।
উল্লেখ্য ২০০১ সালে এডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিনকে আহবায়ক করে তিন মাসের জন্য ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলেও দীর্ঘ ২০ বছর আর কোন সম্মেলন হয়নি ঐতিহ্যবাহী আওয়ামীলীগের এই অঙ্গ সংগঠনের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

আরও পড়ুন

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে ১১ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালী ইউনিপার্ক...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের...