বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

বাতের ব্যথা বাড়াতে পারে যেসব খাবার

লাইফস্টাইল ডেস্ক

শীতের সময়ে বাতের সমস্যা বেড়ে যায় অনেকের। তবে শুধু শীতকালেই নয়, এই সমস্যা বাড়তে পারে বর্ষাকালেও। বাতের ব্যথা কেবল ভুক্তভোগীই জানেন। বাইরে থেকে দেখে যদিও ভেতরের অবস্থা বোঝা যায় না কিছুই। কিন্তু অত্যন্ত ব্যথায় কুঁকড়ে যেতে থাকেন ভুক্তভোগী। এই সমস্যার জন্য দায়ী হতে পারে কিছু খাবার। আমাদের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে দুর্বল হতে থাকে অস্থিসন্ধিস্থল। কিছু খাবার আছে যা এসময় ব্যথা বাড়িয়ে দেয়। সেসব খাবার এড়িয়ে চললেই ব্যথা কমবে। যদি আপনিও এমন সমস্যায় ভুগে থাকেন তবে এই খাবারগুলো এড়িয়ে চলুন-

ডিমের কুসুম

পুষ্টির হিসাবে এগিয়ে থাকে ডিমের কুসুম। কিন্তু এই কুসুমেই থাকে অ্যারাকিডনিক অ্যাসিড। বাতের ব্যথা বাড়িয়ে দিতে পারে এই ফ্যাটি অ্যাসিড। তাই যারা এ ধরনের সমস্যায় ভুগছেন, তারা ডিমের কুসুম খাওয়া থেকে বিরত থাকলেই উপকার পাবেন। তবে খেতে পারবেন ডিমের সাদা অংশ। এটি খেতে কোনো বাধা নেই।

দুগ্ধজাতীয় খাবার

অনেকেই বাতের ব্যথায় ভোগেন। বিশেষ করে যাদের কোমরে ব্যথা হয় তাদের জন্য দুধ উপকারী নাও হতে পারে। কারণ তাদের ক্ষেত্রে দেখা যায় দুধ খেলে প্রদাহ আরও বেড়ে যায়। কারণ দুধ বা দুধ জাতীয় খাবারে থাকে প্রচুর প্রোটিন। অস্থিসন্ধির আশপাশে যে টিস্যু আছে তাতে অস্বস্তি তৈরি করে এই প্রোটিন। অ্যালার্জিতে আক্রান্ত রোগীরা দুধ জাতীয় খাবার খেলে প্রদাহ বেড়ে যায়।

ভুট্টার তেল

প্রচুর ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় ভুট্টার তেলে। অতিরিক্ত ওমেগা-৬ অ্যাসিড গ্রহণ করলে শরীরে প্রদাহ বেড়ে যায়। তবে খাবারের তালিকা থেকে ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড পুরোপুরি বাদ দেওয়া যাবে না। তাই খেতে হবে পরিমিত পরিমাণে। এতে বাতের ব্যথা থেকে দূরে থাকা যাবে।

অতিরিক্ত মিষ্টি খাবার

সব ধরনের ব্যথা বাড়িয়ে দিতে পারে অতিরিক্ত মিষ্টি খাবার। এই ব্যথার বড় কারণ হলো সাইটোকাইনস। এই সাইটোকাইনের মাত্রা বাড়িয়ে দেয় চিনি। যে কারণে ব্যথা বেড়ে যায়। প্রতিদিনে মিষ্টি জাতীয় খাদ্য যেমন- কোমল পানীয়, কেক, পেস্ট্রি অতিরিক্ত খেলে বেড়ে যায় আর্থ্রাইটিসের ঝুঁকি।

রেড মিট

রেড মিটে থাকে পিউরিন নাইট্রাইট। এটি প্রদাহ আরও বাড়িয়ে দেয়। সেইসঙ্গে এতে আরও থাকে টকসিন গ্লাইকেশন। ব্যথা বাড়িয়ে দিতে পারে এই উপাদানও। শরীরে প্রদাহ হলে লিভারে তৈরি হয় সি-রিঅ্যাকটিভ প্রোটিন নামক এক ধরনের প্রোটিন। এই সি-রিঅ্যাকটিভ প্রোটিনের লেভেলও বাড়িয়ে দিতে পারে রেড মিট। যে কারণে বাড়ে বাতের ব্যথা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গতদের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম:সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে বন্যাদুর্গত পরিবারের...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ...