আনোয়ারা উপজেলায় অবৈধভাবে সড়ক দখল করায় ৭ দোকানিকে অর্থদণ্ড প্রদান করা হয়।
সোমবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার মহালখান বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে এসব অর্থদণ্ড প্রধান করা হয়।
অভিযানের বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, দোকানে মালামাল রেখে সড়ক দখল করায় যানজটসহ যাতায়াতে অসুবিধা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ৭টি মামলায় ৭দোকদনিকে ৮হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
