শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

আনোয়ারায় অলৌকিক আগুন‌ !

আতংকে স্থানীয়রা

মোহাম্মদ রিয়াদ হোসেন

আনোয়ারা উপজেলায় ভয়াবহ অলৌকিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের সুত্রপাত কি কেউ জানেনা, কেউ জানেনা আগুনের রহস্য, শুধু দেখা যাচ্ছে এলাকাজুড়ে আগুন আর আগুন। এই আগুন নিয়ে সারা গ্রাম জুড়ে দেখা দিয়েছে আতংক।

জানা যায়, রবিবার (২৩ জুলাই) দিবাগত রাত থেকে উপজেলার ১১নং জুঁইদণ্ডি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ওয়েজার বাড়ির বিভিন্ন জায়গায় এই আগুন দেখা যায়। এক জায়গা থেকে আগুন নিভিয়ে আসতে আসতে অন্য জায়গায় দেখা যায় আগুন। এভাবে রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত এই এলাকার ভিন্ন ভিন্ন ১২টি জায়গায় আগুন লাগে বলে জানায় স্থানীয়রা৷

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে হঠাৎ ওয়েজার পাড়ার এক খড়ের স্তুপে আগুন লাগে। সেই আগুন নেভাতে নেভাতে এই এলাকার অন্য প্রান্তের আরেকটি ঘরে আগুন দেখা যায়। এভাবে আজ দুপুর পর্যন্ত ১০-১৫ জায়গায় আগুন দেখা যায়। এই আগুন কোত্থেকে আসতেছে, কেউ লাগিয়ে দিচ্ছে কি-না কিছুই বুঝতেছেনা কেউ। আমরা সবাই এই অলৌকিক আগুন নিয়ে দুশ্চিন্তায় আছি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাষ্টার মুহাম্মদ ইদ্রীস জানান, ঘটনাটি আমার নিজ ওয়ার্ডে। এটি শুনার পর প্রথমে মনে হয়েছিলো কেউ হয়তো আগুন লাগিয়ে দিচ্ছে। কিন্তু পরবর্তীতে দেখতে পেলাম এই আগুনের কোনো উৎস খুঁজে পাওয়া যাচ্ছে না। তবুও এলাকাবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে। এই এলাকায় গ্রাম পুলিশের সদস্যরা মোতায়েন রয়েছে৷ বিষয়টি আমি ইউএনও মহোদয়কেও অবগত করেছি।

আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন জানান, গতরাত ১১টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। তবে দীর্ঘক্ষণ গ্যাস সিলিন্ডার, বৈদ্যুতিক তারসহ বিভিন্ন ইলেক্ট্রনিকস জিনিসপত্র চেক করেও আগুন লাগার কোনো কারণ খুঁজে ফেলাম না। আমরা থাকা অবস্থায় কয়েকবার আগুন লেগেছিলো তা নিভিয়ে দেওয়া হয়েছে। স্থানীয়রা বলতেছে এটা অলৌকিক আগুন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...