শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

কাপ্তাই বিএসপিআই’র শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটি কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্রাবাস এর দোতলা থেকে পড়ে নিহত শিক্ষার্থী শেখ সাদিকুর রহমানের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে তার পরিবার। 

আরও দেখুন:কাপ্তাই বিএসপিআইর ছাত্রাবাস থেকে পড়ে আহত শিক্ষার্থীর মৃত্যু

নিহত শিক্ষার্থীর বড় ভাই মাহবুবুর রহমান সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে দন্ডবিধি ৩০২/৩৪ ধারায় কাপ্তাই থানায়  এই হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৩।

বিষয়টি নিশ্চিত করে নিহতের বড় ভাই মাহাবুবুর রহমান জানান, আমরা ভাইয়ের মৃত্যুটিকে স্বাভাবিক ভাবে আমরা মেনে নিতে পারছিনা, আমরা ধারণা করছি এটি একটি পরিকল্পিত  হত্যাকান্ড। আমরা এর সুষ্টু তদন্ত চাই। আর আমার ভাইয়ের মৃত্যুর ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের  গাফিলতিও আছে বলে আমরা ধারণা করছি। কারণ আমার ভাই যেই ছাত্রাবাসের দোতলায় থাকতো সেখানে জানালায় কোন গ্রীল কিংবা দরজা ছিলোনা। এবং ওইখান দিয়ে শিক্ষার্থীরা অবাধ বিচরণ করতো মাত্র এই দেড়ফিটের সানসেটের মধ্যে। এই জায়গাতে যে কোন স্টুডেন্ট গিয়ে যদি দাঁড়িয়ে কাপড় শুকাতে দেয় কিংবা বসে কথা বলে দুষ্টুমির ছলেও কেউ ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে। কিন্তু দুঃখের বিষয় এই অবাধ বিচরণ কিংবা অব্যবস্থাপনা প্রতিষ্ঠানটির কতৃপক্ষের সামনেই হয়ে থাকে। অথচ তারা কোন ব্যবস্থা গ্রহন করেনি। তাদের কারণেও আমার ভাইয়ের এই হত্যাকান্ড হতে পারে। এছাড়া প্রতিষ্ঠানে র‍্যাগিং এর বিষয়েও তিনি ধারণা করছেন যে ওখানে সিনিয়রদের দ্বারা জুনিয়ররা র‍্যাগিং এর স্বীকার হতে পারে। সর্বোপরি আমি এবং আমার পরিবার আমার ভাইটির হত্যার সুষ্টু তদন্ত ও বিচারের দাবী জানাচ্ছি।

এ বিষয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার এর সাথে যোগাযোগ হলে তিনি জানান, এঘটনায় ওই শিক্ষার্থীর পরিবার থানায় যেহেতু মামলা দায়ের করেছে তাই পুলিশ বিষয়টি তদন্ত করবে এবং তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

কাপ্তাই থানার  ওসি (তদন্ত) নূরে আলম জানান, এঘটনায় নিহতের বড় ভাই  সোমবার(২৪ জুলাই)  থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।  তদন্ত সাপেক্ষে   বিস্তারিত জানা যাবে এবং আইনানুগ  পরবর্তী প্রদক্ষেপ গ্রহন করা হবে।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর কম্পিউটার সায়ন্সে এন্ড টেকনোলজি ডিপার্টমেন্টের ৫৫ তম ব্যাচের ৫ম সেমিস্টারের ছাত্র শেখ সাদিকুর রহমান ছাত্রাবাসের দোতলা থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে চট্টগ্রাম  মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আইসিউতে থাকা অবস্থায় গত ১৯ জুলাই সকাল ১০ টায় সে মৃত্যুবরণ করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...