শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

বঙ্গবন্ধুর চট্টগ্রামকে নতুন রূপে সাজিয়েছেন শেখ হাসিনা : বিমান প্রতিমন্ত্রী

মোহাম্মদ রিয়াদ হোসেন :

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন , বঙ্গবন্ধুর চট্টগ্রামকে নতুন রূপে সাজিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাসে ভিন্নমাত্রা যোগ করেছে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু (কর্ণফুলী) টানেল। আর দেশের সবচেয়ে মেগা প্রকল্পগুলো চট্টগ্রামে হয়েছে।এরই মাধ্যমে দেশের পর্যটন খাত বিশ্বমানের পর্যটন স্পটে পরিণত হচ্ছে।

রবিবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে আনোয়ারার পারকিতে পর্যটন সুবিধাদি প্রবর্তন শীর্ষক প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, পারকি সমুদ্র সৈকত দ্বিতীয় কক্সবাজারে পরিণত হবে। সৈকতে নতুন করে বনায়ন করা হবে। পর্যটন কমপ্লেক্সের নির্মিত ভবনগুলোর কাজ শেষ হবে খুবই শিগগিরই। পর্যটকের নিরাপত্তায় থাকবে ট্যুরিস্ট পুলিশ, সৈকতে রাতে আলোর ব্যবস্থাসহ আধুনিক হোটেল-মোটেল নির্মিত হয়ে পারকি হবে আধুনিক পর্যটন কমপ্লেক্স।

এরপর প্রতিমন্ত্রী পারকি সমুদ্র সৈকত এলাকা পরিদর্শন করেন এবং সৈকতের চর রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলেও জানান।

এসময় অন্যান্যদের মধ্যে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মোঃ মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মোঃ রাহাত আনোয়ার, ট্যুরিষ্ট পুলিশ সুপার আপেল মাহমুদ, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইশতিয়াক ইমন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন, কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ, আনোয়ারা উপজেলা আঃ লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) জাফর উদ্দিন চৌধুরী (ভিপি জাফর), সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্, স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডারের বিষক্রিয়ায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন রোড...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...