সোমবার, ২৪ আগস্ট ২০২৬

কোন ষড়যন্ত্র প্রধানমন্ত্রীর উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না: নোমান

নিউজ ডেস্ক

চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেন, আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখেই বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুদূরপ্রসারি ও বাস্তবধর্মী উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেন। তাঁর সততা ও আপোষহীন নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল।

আজ রোববার (২৩ জুলাই) নগরীর ৪নং চান্দগাঁও ওয়ার্ডে সরকারের (টি.আর) কর্মসূচি আওতায় ১১ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনার আপোষহীনতার কাছে সকল ষড়যন্ত্র মাথা নত করে পরাজিত হয়েছে। পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলি টানেলসহ অনেক মেগা প্রকল্পের সুফল ইতিমধ্যে দেশবাসী ভোগ করতে শুরু করেছে।

প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন শেষে এখন ২০৪১ সালের উন্নত, আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। কোন ষড়যন্ত্র চক্রান্তই প্রধানমন্ত্রীর উন্নয়ন ধারাকে বাধাগ্রস্ত করতে পারবে না।

এ সময় উপস্থিত ছিলেন ৪ নং চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক নুর মোহাম্মদ নুরু, যুগ্ম আহবায়ক সাইফুদ্দিন খালেদ সাইফু, যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন নিজু, নেতা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আজম, কাবেদুর রহমান কচি, সিরাজুল ইসলাম লিটু, গোলাম মহিউদ্দিন বাবুল, হাসান খোকন, মোহাম্মদ ইদ্রিস লেদু, খোরশেদ আলম, হাসান জামান, মোহাম্মদ ইসমাইল খান, সরওয়ার আলম খান, নাজমুল খান, বিভূতি বড়ুয়া, মোহাম্মদ হারুন, ইব্রাহিম হোসেন খোকন, বাবর চৌধুরী প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার। পরে গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায় ট্রাকটি। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।...