শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

চুয়েট ভিসির সাথে সাংবাদিক সমিতির নতুন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রায়হান ইসলাম, রাউজান

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম’র সাথে চুয়েট সাংবাদিক সমিতির ২০২৩-২৪ সালের জন্য নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

২৩শে জুলাই (রবিবার) সকাল সাড়ে ১১টায় ভাইস চ্যান্সেলর কার্যালয়ে সমিতির নবনির্বাচিত সভাপতি নাজমুল হাসান ফাহাদ ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর নেতৃত্বে উক্ত সাক্ষাৎ হয়। এ সময় চুয়েট সাংবাদিক সমিতির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২০শে জুলাই চুয়েট সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভায় ১০ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে দৈনিক আমাদের সময় ও বাংলাদেশ টুডে প্রতিনিধি নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক সমকাল প্রতিনিধি গোলাম রব্বানী নির্বাচিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি হিসেবে দৈনিক যায়যায়দিন প্রতিনিধি তাসনিয়া মাসিয়াত, সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হাবিব আসলাম, দপ্তর সম্পাদক হিসেবে দৈনিক কালবেলা প্রতিনিধি জেরিন সুলতানা, প্রচার সম্পাদক হিসেবে দৈনিক সাম্প্রতিক দেশকাল প্রতিনিধি ফাহিম উদ্দিন, অর্থ সম্পাদক হিসেবে দৈনিক প্রথম আলো প্রতিনিধি তানবির আহমেদ, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে ডেইলি বাংলাদেশ প্রতিনিধি ইপসিতা জাহান সুমা এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে দৈনিক যুগান্তর প্রতিনিধি সজিব কুমার কর ও দৈনিক নয়া শতাব্দী প্রতিনিধি আসহাব লাবিব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

আরও পড়ুন

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...