চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে স্ক্র্যাপ বোঝায় একটি লরি পাহাড়ের খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুইজন।
শুক্রবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কর্ণফুলী উপজেলাধীন দৌলতপুর মরিয়ম আশ্রম বৌদ্ধ বিহার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মোঃ ইমরান (২০) কুমিল্লা জেলার আবুল হোসেন এর ছেলে ।
আহতরা হলো, বাঁশখালী উপজেলার মোঃ জামালে ছেলে জোবায়ের , একই উপজেলার নাসিমের ছেলে মোঃ মামুন।
কর্ণফুলীতে নাপিতের গলায় কাঁচির পোঁচ, গ্রেফতার দুই
আনোয়ারা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে কোরিয়ান ইপিজেড এলাকায় চট্টগ্রাম শহরগামী লোহার ভারি স্ক্র্যাপ বোঝায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ৩০ ফুট নিচে পড়ে যায়। খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন এর নেতৃত্বে একটি ইউনিট আড়াই ঘণ্টা উদ্ধার কাজ পরিচালনা করে একজনকে মৃত্যু ও দুইজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আনোয়ারায় কেইপিজেডে বিদ্যুৎস্পৃষ্টে ইলেক্ট্রেশিয়ানের মৃত্যু
এ বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন বলেন , খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আড়াই ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করে।একজনকে মৃত ও দুইজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। এটি ছিলো আনোয়ারা কর্ণফুলীর উপজেলা ভয়াবহ একটি ঘটনা। লরিটি পাহাড় থেকে ৩০ ফুট নিচে পড়ে যায় । প্রাথমিক ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি খাদে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
