বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মহেশখালীর ধলঘাটায় চেয়ারম্যান নির্বাচিত হলেন আহসান উল্লাহ বাচ্চু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধি

মহেশখালীর ধলঘাটার মানুষের আস্থা ঠেকলো নৌকায়, ৩৬৩২ ভোট পেয়ে নির্বাচিত হলেন আহসান উল্লাহ বাচ্চু।

সোমবার (১৭ জুলাই) সকাল ৮ টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, দিনব্যাপী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলে যা শেষ হয় বিকাল ৪ টায়। এরপর ভোট গণনা শেষে এক এক করে প্রত্যেক কেন্দ্রের প্রাপ্ত ভোটের সংখ্যা প্রকাশ করেন দায়িত্বপ্রান্ত রিটার্নিং কর্মকর্তা।

এতে ৩৬৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আহসান উল্লাহ বাচ্চুকে।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কামাল উদ্দিন চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ২৬২৭ ভোট। ৯টি কেন্দ্রের মোট ভোট সংখ্যায় ৯৮৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয় নৌকা প্রতীকের প্রার্থী বাচ্চু।

নির্বাচিত হওয়ার পর আহসান উল্লাহ বাচ্চু বলেন, ‘আমি ধলঘাটাবাসীর প্রতি কৃতজ্ঞ। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তারাসহ আর ইউনিয়নের সকল নাগরিকের প্রতি আমি ঋণী। আগামীকাল থেকে আমি নিজস্ব অর্থায়নে ধলঘাটার উন্নয়ন কাজ শুরু করবো’।

শান্তিপূর্ণ ভাবে চলা এই দ্বীপ ইউনিয়নের ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। প্রত্যেক কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে প্রায় একতৃতীয়াংশের অধিক। সর্বোচ্চ ভোট কাস্ট হয়েছে ২ নং ওয়ার্ডে ৮২%।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ...