শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

চকরিয়ায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

চকরিয়া উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা এবং মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এমএ ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত সভায় উপরোক্ত বিষয়ের ওপর বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকদের উত্থাপিত বিভিন্ন অভিযোগ-অনুযোগের পরিপ্রেক্ষিতে দিক-নিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন এমপি জাফর আলম।

এমপি জাফর আলম বলেন, অতীতের যে কোন সময়ের চেয়ে চকরিয়া উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ প্রতিনিয়ত অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে বেশ তৎপর রয়েছেন। প্রতিদিনই মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ মাদক কারবারিদের গ্রেপ্তার করছেন।

প্রধান অতিথি এমপি জাফর আলম বলেন, ডুলাহাজারার রিজার্ভ পাড়ার সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার জন্য সাঁড়াশি অভিযান জোরদার করতে হবে। প্রয়োজনের র‌্যাবের সহায়তা নিয়ে উপজেলা ও পুলিশ প্রশাসন যৌথভাবে এই কাজ করতে হবে।

 

এমপি জাফর আলম বলেন, ‘যারা চোরাচালানের সঙ্গে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি চকরিয়া পৌরশহর চিরিঙ্গা যানজট নিরসনকল্পে বাস টার্মিনালের সামনের খালি জায়গায় সিএনজি, টমটমসহ ছোট ছোট যানবাহনের জন্য স্টেশন করে দেওয়া হবে। এতে পৌরশহরের চিরিঙ্গায় পরিবহন চাঁদাবাজদের দৌরাত্ম কমে যাবে’ এছাড়াও যানজট পুরোপুরি নিয়ন্ত্রণ করতে যথাযথ উদ্যোগ গ্রহণের জন্য উপজেলা প্রশাসন এবং পৌরসভা কর্তৃপকে নির্দেশ দেন এমপি জাফর আলম।

মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষাম্মাসিক পরীক্ষা নেওয়ার সময় সরকারের জারিকৃত শিক্ষা কারিক্যুলাম মানছেন না অনেক এমপিওভুক্ত বিদ্যালয়। এমন প্রশ্নের জবাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি কঠোরভাবে নজরদারির নির্দেশনাসহ যেসব প্রতিষ্ঠান সরকারের এই কারিক্যুলাম মানছেন না তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এমপি জাফর আলম।

চকরিয়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রাহাত উজ জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত দুই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবদুল জব্বার, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, উপজেলা আওয়ামী লীগ নেতা ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিমুল হক আজিম, চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইবনে আমিন, সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথসহ সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সকল সদস্য, বিভিন্ন দপ্তর প্রধানসহ বিভিন্ন শ্রেণী-পেশার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে এমপি জাফর আলম পরিদর্শন করেন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ১৫দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম। তিঁনি দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্সের পাশে ভ্রাম্যমাণ বাসের মধ্যে চলমান ওই কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ (স্থানীয়ভাবে ‘নাসি’) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...