মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চট্টগ্রামের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইতালি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কেবল ঢাকা নির্ভর না হয়ে চট্টগ্রামের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইতালি।

আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর সঙ্গে সাক্ষাতে ইতালির চার্জ দ্য অ্যাফেয়ার্স মাতিয়া ভেনতুরা এ মন্তব্য করেন।

এসময় চসিক মেয়র রেজাউল করিম বলেন, চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হওয়ায় এখানে শিল্পায়নের যে বিপুল সুযোগ রয়েছে তা গ্রহণ করতে পারে ইতালি।

বিশেষ করে প্রধানমন্ত্রী চট্টগ্রামের বাণিজ্যিক সম্ভাবনার প্রসারে আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে পুরো নগরীর অবকাঠামোখাত সংস্কার করছেন এবং আরও বেশ কিছু প্রকল্পের মাধ্যমে নগরী ও বন্দরের সক্ষমতা বৃদ্ধি করছেন। ইতালি এ উন্নত অবকাঠামো কাজে লাগিয়ে আর্থিকভাবে লাভবান হতে পারে।

জবাবে ইতালির চার্জ দ্য অ্যাফেয়ার্স মাতিয়া ভেনতুরা বলেন, বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক সাফল্যে আকৃষ্ট হয়ে ইতালি বাংলাদেশে বিপুল বিনিয়োগের ব্যাপারে আগ্রহী।

বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নে চামড়াজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে পরিবেশগত মাপকাঠিতে না উতরাতে পেরে বাংলাদেশের চামড়াজাত পণ্য ইউরোপে ভালো অবস্থান তৈরি করতে পারছে না। অথচ প্রতি বছর বাংলাদেশে বিপুল পরিমাণ চামড়া উৎপাদিত হয়।

বিশ্বে ইতালির চামড়াজাত পণ্যের যে বিপুল বাজার তা প্রসারিত করতে ইতালি বাংলাদেশে বিনিয়োগের কথা ভাবছে। যার ফলে বাংলাদেশে বিনিয়োগ বৈচিত্র্য তৈরি হবে এবং ইতালিও লাভবান হবে। ইতালি বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কেবল ঢাকা কেন্দ্রীক না হয়ে চট্টগ্রামকেও গুরুত্ব দিয়ে আগাতে চায়।

বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের প্রশংসা করে তিনি বলেন, ইতালিতে বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। বাংলাদেশি শ্রমিকরা এত দক্ষ যে ইতালির জাহাজ নির্মাণখাতে সবচেয়ে প্রাধান্য পাচ্ছে বাংলাদেশি শ্রমিকরা। এ কারণে ইতালি বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করে ভিসা দেওয়ার হার বাড়িয়েছে।

এসময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আবুল হাসনাত মো. বেলাল, সচিব খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাশেম এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দুই মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর হেলাল

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

আরও পড়ুন

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার এ বোর্ডে গড়ে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে...