বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

২০০১ সালের দুঃসময় যেন ফিরে না আসে: আ জ ম নাছির

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের অস্তিত্ব ও স্বাধীনতা টিকবে কি না, আজ এ প্রশ্নের মুখোমুখি আমরা। এই প্রশ্নের একমাত্র জবাব মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করা এবং প্রধামন্ত্রী শেখ হাসিনার পক্ষে একটি রাজনৈতিক বিগ্রেড তৈরি করা।

আমাদের একমাত্র লক্ষ্য, ২০০১ সালের সেই দুঃসময় যাতে ফিরে না আসে এ জন্য নেতাকর্মীদের প্রস্তুত হয়ে ঘরে ঘরে জানান দেওয়ার। ”

আজ বুধবার (১২ জুলাই) সকালে সাংবাদিকদের সাথে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের মতবিনিময় বৈঠকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এ কথা বলেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুর পরিচিতি এবং দলীয় প্রতিনিধি হিসেবে উপস্থাপন করার লক্ষ্যে তাঁর নির্বাচনী এলাকায় নির্বাচনী কার্যক্রম প্রস্তুতি ঘোষণায় এই মত বিনিময় সভা।

আমরা জানি, দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি গড়ে তোলার জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার দেশি -বিদেশি চক্রান্ত চলছে। আমরা চাই, আপনাদের পরামর্শ অনুযায়ী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবো।

আ জ ম নাছির উদ্দীন আরো বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট তারিখে হবে। এর মধ্যেই চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী চট্টগ্রাম মহানগর আওয়ামী যুব লীগের সাবেক আহ্বায়ক ও বর্তমান মহানগর আওয়ামী লীগ নেতা মো. মহিউদ্দিন বাচ্চুকে প্রাক-নির্বাচনী কার্যক্রম পরিচালনা আমাদের সাংগঠনিক চলমান কার্যক্রমের একটি অংশ।

চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু বলেন, মহানগর আওয়ামী লীগ আয়োজিত আজকের বৈঠকের মাধ্যমে আমি সাংবাদিকদের জানিয়ে মাঠে নেমেছি।

নির্বাচন যাতে সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হয় এবং ভোটকেন্দ্রে যাতে ভোটাররা উপস্থিত হয় সে ব্যাপারে দলীয় নিদের্শনা অনুযায়ী প্রত্যেকে নিজের কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ নঈম উদ্দীন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টামলীর সদস্য আলহাজ সফর আলী, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, ত্রাণ সমাজকল্যাণ সম্পাদক হাজী মো. হোসেন, যুব ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদিকা জোবাইরা নার্গিস খান, উপ-প্রচার সম্পাদক শহিদুল আলম, উপ-দপ্তর সম্পাদক জহর লাল হাজারী, নির্বাহী সদস্য বখতেয়ার উদ্দীন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, কামরুল হাসান বুলু, ড. নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, মো. জাবেদ, মোর্শেদ আক্তার চৌধুরী প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিক্সায় গাছ পড়ে এক চালক নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এই ঘটনা...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।আজ বুধবার (২৯ এপ্রিল)নবনির্মিত...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে এই সংকট থেকে চট্টগ্রামের মানুষকে মুক্তি দিতে সরকার...