বুধবার, ২৬ আগস্ট ২০২৬

শতভাগ ভোটার ভোট দিলে ৮০ শতাংশ ভোট পাবে নৌকা: আরাফাত

চট্টগ্রাম নিউজ ডটকম

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের প্রচারে আওয়ামী লীগের সমর্থকরা বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের প্রাথী মোহাম্মদ এ. আরাফাত বলেছেন, নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই এমন অভিযোগ করা হচ্ছে।

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে ততোই বাড়ছে প্রার্থীদের প্রচার। ক্লান্তিহীন ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা।

মঙ্গলবার সুবিধাবঞ্চিত মানিকদি এলাকায় নির্বাচনী প্রচারে যান নৌকার প্রার্থী মোহাম্মদ এ. আরাফাত।

এসময় তিনি সবার কাছে নৌকার পক্ষে ভোট চান। তার দাবি শতভাগ ভোটার ভোট দিলে ৮০ শতাংশ ভোট পাবে নৌকা। আশ্বাস দেন, নির্বাচনে জিতলে সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করবেন তিনি।

পাশেই মাটিকাটা এলাকায় প্রচার চালান একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। নির্বাচনে জিততে আত্মবিশ্বাসী তিনিও। হিরো আলমের অভিযোগ তার প্রচারে বাধা দিচ্ছে আওয়ামী লীগের সমর্থকরা।

যদিও তার অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ. আরাফাত বলেছেন, পরাজয় নিশ্চিত জেনেই এমন অভিযোগ করছে অন্য প্রার্থীরা।

আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন। চিত্রনায়ক ফারুকের মৃত্যু পর আসনটি শূন্য হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...