বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বার্সাতেই যাচ্ছেন ব্রাজিলের ১৮ বছর বয়সী এই তরুণ

ক্রীড়া প্রতিবেদক

ব্রাজিলের ১৮ বছর বয়সী স্ট্রাইকার ভিতর রকিকে টানতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ব্রাজিলিয়ান ক্লাব অ্যাথলেটিকো পারানেনসের এই তারকাকে নিতে ফেরান তোরেস ও ফ্রাঙ্ক কেসিকে ছেড়ে দিচ্ছে বার্সা।

স্পেনের সংবাদমাধ্যম এএস’এর সাংবাদিক হাভি মিগুয়েল এক সংবাদ প্রতিবেদনে জানিয়েছেন, রকিকে দ্রুত দলে টানতে যাচ্ছে বার্সেলোনা।

ফেরান তোরেস ও ফ্রাঙ্ক কেসিকে বিক্রির সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা। এই দুজনকে বিক্রি করতে পারলে লা লিগার দলবদল নীতি অনুযায়ী রকিকে এই গ্রীষ্মেই দলে নেওয়ার ব্যাপারে এগোতে পারবে বার্সেলোনা।

তবে অন্তত চারজনকে বিক্রি করলে ব্যাপারটা নিশ্চিত করা যায়—এই চারজন হচ্ছেন এরিক গর্সিয়া, আনসু ফাতি, ফেরান তোরেস ও ফ্রাঙ্ক কেসি।

ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলে আলো ছড়িয়ে জাতীয় দলে ডাক পাওয়া রকিকে পেতে ৩ কোটি ইউরো দিতে যাচ্ছে বার্সা। তার সঙ্গে চুক্তি হতে যাচ্ছে ২০৩০ সাল পর্যন্ত। বেতন হিসেবে প্রথম মৌসুমে রকি পাচ্ছেন ৩৫ লাখ ইউরো।

বেতনের পরিমাণটা কম মনে হলেও বার্সার হয়ে খেলতেই এই মূল্যে রাজি হয়েছেন ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার। চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজি ১ কোটি ইউরোতে নিতে চাইলেও বার্সাতেই খেলতে চেয়েছেন রকি।

এদিকে রকিকে ফোন দিয়ে বার্সাতে স্বাগত জানিয়েছেন কোচ জাভি হার্নান্দেজ। বলেছেন, বার্সার জার্সিতে রকির ওপর ভরসা রাখবেন তিনি। জাভির ফোনকল পেয়ে উচ্ছ্বসিত রকি। বার্সেলোনা কোচ যে তাকে এখনই সরাসরি ফোন দিয়ে কথা বলবেন, সেটি ভাবতেও পারেননি এই ব্রাজিলিয়ান ফুটবলার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...