বুধবার, ২৬ আগস্ট ২০২৬

দুবাই প্রবাসীদের এনআইডি দেওয়া শুরু হচ্ছে আজ

চট্টগ্রাম নিউজ ডটকম

উদ্যোগ নেওয়ার সাড়ে তিন বছর পর আমিরাত প্রবাসী বাংলাদেশিদের মাঝে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ শুরু হচ্ছে। প্রথমবারের মতো প্রবাসে থেকে এনআইডি সেবা পাবেন দুবাই প্রবাসী বাংলাদেশিরা।

সোমবার (১০ জুলাই) প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের হাতে জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হবে বলে জানান, নির্বাচন কমিশনার আহসান হাবিব খান।

তিনি বলেন, আমিরাত প্রবাসী বাংলাদেশিদের মাঝে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণের মাধ্যমে দেশের বাইরে পরিচয়পত্র নিবন্ধনের নতুন দ্বার উন্মোচিত হবে। ভবিষ্যতে এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইউরোপের বিভিন্ন দেশে এ কাজের বিস্তৃতি ঘটবে।

আহসান হাবিব খান বলেন, এনআইডি না থাকায় অনেক প্রবাসী বাংলাদেশি বৈধ পথে রেমিটেন্স পাঠাতে পারেন না। ফলে তারা হুন্ডির মাধ্যমে অবৈধ উপায়ে দেশে টাকা পাঠিয়ে থাকেন। এতে দেশ রাজস্ব থেকে বঞ্চিত হয়।

এখন এনআইডি পেলে অবৈধ পথ ছেড়ে বৈধ পথে রেমিটেন্স পাঠাবে; যা দেশের রিজার্ভ বাড়াতেও ভূমিকা রাখবে। পাশাপাশি এ সেবা মোবাইল ব্যাংকিসহ নাগরিকদের নানা ধরনের কাজেও লাগবে।

জানা যায়, সোমবার নির্বাচন কমিশনার, রাষ্ট্রদূত, কনসাল জেনারেলের উপস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়ত্র প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধনকৃত শতাধিক প্রবাসী বাংলাদেশিকে জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।

এ উপলক্ষ্যে নির্বাচন কমিশনার আহসান হাবিব খানের নেতৃত্বে ইসি সচিবালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে চার সদস্যের একটি টিম সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...