লায়ন এম এ কে পারভেজ তালুকদারকে সভাপতি, লায়ন ফয়জুল হাকিমকে সাধারণ সম্পাদক ও লায়ন ছৈয়দ মাঈনুল ইসলামকে কোষাধ্যক্ষ করে লায়ন্স ক্লাব চট্টগ্রাম গ্রীণ ভ্যালী এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) খুলশী মেগা ইন্টারন্যাশনাল মিলনায়তনে সংগঠনটির এক সভায় এ কমিটি গঠন করা হয়।
লায়ন্স ক্লাব চট্টগ্রাম গ্রীণ ভ্যালীর সদ্য প্রাক্তন সভাপতি লায়ন খলিল উল্ল্যাহ চৌধুরী সাকিব এর সভাপতিত্বে ও ক্লাব ডিরেক্টরের মতামতের ভিত্তিতেই কমিটি সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন , ক্লাব উপদেষ্টা ইন্জি. মনিরুল আলম, এবং লায়ন ড. লাইলা খালেদা আঁখি, লায়ন কামাল পাশা, লায়ন রাশেদুল আলম,লায়ন নুর উদ্দীন,লায়ন আহমদ বাবর, লায়ন মোরশেদ আলম, লায়ন মোঃ ইমতিয়াজ উদ্দীন ভূঁইয়া, লায়ন নাজমুল হাসান, লায়ন জান্নাতুল মাওয়া,লায়ন মহিউদ্দিন মঈন, মোঃ বাকের হোসেন, সাকায়াত উল্যাহ প্রমূখ।
