বুধবার, ২৬ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রী’র উপহার নিয়ে বাকলিয়াতে শিক্ষা উপমন্ত্রী নওফেল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৯ আসনের অন্তর্গত ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের মিয়াখান নগর, চর চাকতাই এলাকায় বিভিন্ন কলোনিতে গিয়ে নিজের ব্যক্তিগত তহবিল থেকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র ঈদ-উল-আযহা’র উপহার হিসেবে ৫০ টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া-চকবাজার) আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার (৮ জুলাই) মধ্যরাতে বাকলিয়ার বিভিন্ন কলোনীতে গিয়ে এলাকাবাসীর সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেন।

এই সময় তিনি অত্র ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় সর্বস্তরের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বিভিন্ন সমস্যার কথা শুনেন তা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

শুভেচ্ছা বিনিময় কালে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, জ্বালাও-পোড়াও, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাসহ দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র, বাধা ও চ্যালেঞ্জ মোকাবেলা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে চলেছে।

বতর্মান সরকারের সময়ে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, ক্রীড়া, পরিবেশ, কৃষি, খাদ্য, টেলিযোগাযোগ, সংস্কৃতি, সামাজিক নিরাপত্তা, মানবসম্পদ উন্নয়ন এমন কোনো খাত নেই যে খাতে অগ্রগতি সাধিত হয়নি।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে গত কয়েক বছরে দেশে অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, পুষ্টি, মাতৃত্ব এবং শিশু স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা, নারীর ক্ষমতায়ন ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে।

যা দেশের গন্ডি পেরিয়ে প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক মহলেও। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র কোন বিকল্প নেই।

এই সময় উপমন্ত্রী সাথে ছিলেন ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল আজিম নুরু, নগর যুবলীগের সহ-সভাপতি কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম মিয়া, কাউন্সিলর শাহীন আক্তার রোজী, চট্টগ্রাম পুরাতন কাপড় ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি’র সভাপতি কবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বাদল, অর্থ সম্পাদক নুর মোহাম্মদ সাবেক যুবনেতা বখতিয়ার উদ্দিন ফারুক, সাবেক ছাত্রনেতা নাদিম উদ্দিন, ব্যবসায়ী সমিতির নেতা জসিম উদ্দিন ভূইয়া, ইসমাইল, আলামিন, কালাম , দুলাল, নজরুল, মান্নান হিরন মোহন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...