চট্টগ্রামের লোহাগাড়ায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করা করেছে পুলিশ।
শনিবার (৮ জুলাই) ভোরে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট অফিস এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, রাজধানীর খিলগাঁও নন্দিপাড়া কমিশনার গলি এলাকার মো. বাচ্চু মিয়ার ছেলে মো. রাহাত হোসেন (২৩), কক্সবাজারের টেকনাফ মধ্যম হ্নীলা নয়াপাড়া এলাকার ছালামত উল্যাহর ছেলে মো. জয়নাল আবেদীন (২৬) ও চকরিয়া পূর্ব সুয়ারজপুর এলাকার মৃত নুরুল কবির এর ছেলে মো. শাহিনুর (২৩)।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৩ মাদক পাচারকারীকে ৫ হাজার পিস ইয়াবাহসহ আটক করে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে একইদিন সকালে আদালতে সোপর্দ করা হয়।
