বুধবার, ২৬ আগস্ট ২০২৬

জনগণকে কখনও আ’লীগের বিপক্ষে দাঁড় করানো যায়নি: এ আরাফাত

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগকে সবসময় ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করা হয়েছে বলে দাবি করেছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।

তিনি বলেছেন, জনগণকে কখনল আওয়ামী লীগের বিপক্ষে দাঁড় করানো যায়নি। শুক্রবার রাজধানীর সাততলা বস্তি এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

আরাফাত বলেন, বিএনপি-জামায়াত নির্বাচনে অংশগ্রহণ না করে ষড়যন্ত্র করছে। তারা সাধারণ ভোটারদের নির্বাচনে ভোট দানে নিরুৎসাহিত করছে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী ১৭ জুলাই আমাদের নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।

তিনি বলেন,‌ ঢাকা-১৭ আসনের অন্তর্গত প্রত্যেকটি এলাকায় নৌকা মার্কার জোয়ার বইছে। নির্বাচনে যদি সাধারণ মানুষ সুষ্ঠুভাবে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তাহলে নৌকার বিজয় কেউ আটকাতে পারবে না।

তিনি আরও বলেন, আমাদের কাজ হলো ভোটারের কাছে গিয়ে তাদের উদ্বুদ্ধ করে ভোটকেন্দ্রে নিয়ে আসব। নৌকায় ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে বসে আছে। তারা জননেত্রী শেখ হাসিনার জন্য নৌকায় ভোট দেবে। বিগত দিনে যে কাজগুলো করা হয়নি, সবার পরামর্শ নিয়ে আমরা সেই কাজগুলো করব।

আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী বলেন, আমাদের বৃহত্তর রাজনৈতিক লড়াই হচ্ছে স্বাধীনতাবিরোধী ও মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে, যারা বাংলাদেশ ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করতে চায়।

আমরা যে সংকল্প করেছি তা হলো, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আমরা বহু সংখ্যক ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত করতে চাই। নৌকা মার্কাকে বিজয়ী করার মাধ্যমে পৃথিবীকে দেখিয়ে দিতে চাই। আমাদের স্বাধীনতাবিরোধীদের বিপক্ষে বিজয় নিশ্চিত করতে চাই।

এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সহসভাপতি এম এ কাদের খান, মো. ওয়াকিল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীমসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ...