বুধবার, ২৬ আগস্ট ২০২৬

সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি থেকে

চট্টগ্রাম নিউজ ডটকম

গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে। কিন্তু গত তিন মাস ধারাবাহিকভাবে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন সৌদি আরবে থাকা প্রবাসীরা। ফলে ২০২২-২৩ অর্থবছরে দেশটি থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশ ব্যাংকের এক হালনাগাদে এ তথ্য জানা গেছে।

এতে দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরে সৌদি আরব থেকে বৈধ চ্যানেলে মোট ৩৭৭ কোটি ডলার সমপরিমাণ প্রবাসী আয় দেশে এসেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে ৩৫২ কোটি ডলার আসে। অর্থাৎ, যুক্তরাষ্ট্রের তুলনায় সৌদি আরব থেকে ২৪ কোটি ডলার বা ৬ দশমিক ৯০ শতাংশ রেমিট্যান্স বেশি এসেছে।

গত অর্থবছরে প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) সৌদি আরবের চেয়ে যুক্তরাষ্ট্র থেকেই রেমিট্যান্স আসার পরিমাণ বেশি ছিল।

এ সময় যুক্তরাষ্ট্র থেকে ৩০৪ কোটি ৭৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। আর একই সময় সৌদি আরব থেকে ৩০৪ কোটি ৭৪ লাখ ডলার এসেছে।

তবে অর্থবছরের শেষ তিন মাসে সৌদি আরব থেকে ডলার বেশি আসার কারণে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে শীর্ষে অবস্থান নেয় দেশটি।

তৃতীয় স্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ৩০৩ কোটি ডলার। চতুর্থ স্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটি থেকে এসেছে ২০৮ কোটি ডলার এবং পঞ্চম অবস্থানে থাকা কুয়েত থেকে ১৫৬ কোটি ডলার এসেছে।

এ ছাড়াও কাতার থেকে ১৪৫, ইতালি থেকে ১১৯, মালয়েশিয়া থেকে ১১৩, ওমান থেকে ৭৯ এবং বাহরাইন থেকে ৫৩ কোটি ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরে প্রবাসীরা মোট ২ হাজার ১৬১ কোটি ডলার দেশে পাঠিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...