বুধবার, ১৯ আগস্ট ২০২৬

করোনার ৩য় ও ৪র্থ টিকার ক্যাম্পেইন করবে চসিক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় সোম ও মঙ্গলবার (১০ ও ১১ জুলাই) করোনার টিকা প্রদান করবে চসিকের স্বাস্থ্য বিভাগ। এ ক্যাম্পেইন চলাকালে ১৮ বছর বা তদুর্ধ ব্যক্তিদের ফাইজার ভ্যারিয়েন্ট কন্টেননিং ভ্যাকসিন (ভিসিভি) ৩য় ও ৪র্থ ডোজ এবং সিনোর্ফাম ১ম ও ২য় ডোজ দেওয়া হবে।

বৃহস্পতিবার (৬ জুলাই) চসিক জেনারেল হাসপাতালে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সভাপতিত্বে এ উপলক্ষে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন চসিক স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সদস্য ও কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ইমাম হোসেন রানা, বিভাগীয় কো-অর্ডিনেটর ডাঃ ইমং প্রু চেীধুরী, জোনাল মেডিকেল অফিসার ডাঃ মোঃ রফিকুল ইসলাম, ডাঃ তপন কুমার চক্রবর্ত্তী, ডাঃ মোঃ হাসান মুরাদ চেীধুরী, ডাঃ আকিল মাহমুদ নাফে, ডাঃ জুয়েল মহাজন। মূল কর্মসূচী সর্ম্পকে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স এন্ড ইম্যুনাইজেশন মেডিকেল অফিসার ডাঃ মোঃ সরওয়ার আলম। সভা পরিচালনা করেন ভ্যাকসিনেশান ইনচার্জ মোঃ আবু ছালেহ।

সভাপতির বক্তব্যে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চৌধুরী বলেন, পূর্বের তুলনায় বর্তমানে কোভিড আক্রান্তের হার নিম্নমুখী হওয়ায়, জনগণের মধ্যে শিথিলতা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া এখনো বস্তি এলাকায় করোনার টিকা গ্রহন করেনি এমনও জনসাধারণদের টিকার আওতায় আনতে হবে।

কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমে চসিক যে সফলতা অর্জন করেছে তা অব্যাহত রাখতে আসন্ন ওয়ার্ড পর্যায়ে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম বাস্তবায়নের লক্ষে সকল জোনাল মেডিকেল অফিসারগণকে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা করে টিকা কার্যক্রম বাস্তবায়ন করার আহবান জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...