বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

মো. মহিউদ্দিন

চট্টগ্রাম কর্ণফুলীতে মো. ছাদেক (৫৫) না‌মে এক ব্যাক্তির রহস্যজনক মৃত্যু হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে বড়উঠান ৩নম্বর ওয়ার্ডের ছালে আহম্মদ ড্রাইভারের বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহমিরপুর পুলিশ ফাঁড়ির আইসি অমিভাত দত্ত।

নিহত মো. ছাদেক বড়উঠান ৩নম্বর ওয়ার্ডের মৃত ছালে আহম্মদ ড্রাইভারের ছেলে। মৃত ছাদেক আগে রং মিস্ত্রি কাজ করলেও দীর্ঘদিন ধরে কিছুই কর‌তেন না বলে জানা গেছে।

জানা গেছে, নিহত ছাদেকের মেয়ে তানিয়া আকতার সকাল সাড়ে নয়টার দিকে ঘরের মেঝোতে বাবার ঝুলন্ত লাশ দেখতে পাই।তাদের ধারণা বাবা মানসিক ভাবে বিপদগ্রস্ত ছিল, তার একটি মেয়ের ডিভোর্স হয়েছিল, বর্তমানে কোনো ইনকামও নেই হয়তো এই কারণেই তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

তবে স্থানীয়দের দাবি তিনি একজন ভালো মানুষ তিনি আত্মহত্যা করতে পারে না, যে স্থানে তার লাশ পাওয়া গেছে সেখানে কোনোভাবেই আত্মহত্যা করা যায়না। আর যে রশি দিয়ে ফাঁসি খেয়ে খাওয়ার কথা পরিবার বলতেছে ওই রশি দিয়ে ফাঁসি খাওয়াও সম্ভব না। এটি একটি রহস্যজনক মৃত্যু।

স্থানীয় ইউপি সদস্য মো. বাহাদুর খান বলেন, কি কারণে মারা গেছে এখনো জানি না। মরদেহ হাসপাতালে নিয়ে গেছে ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে।

স্থানীয় মহিলা ইউপি সদস্য জোবাইদা আক্তার মিতু বলেন, স্থানীয় চৌকিদার থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায়। স্থানীয় ও পরিবারের দ্বিমত বক্তব্য পাওয়া যাচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর আসল কারণ পাওয়া যাবে।

শাহমীরপুর পুলিশ ফাঁড়ির আইসি অমিভাত দত্ত বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে আমরা যাওয়ার আগেই লাশ পরিবার নামিয়ে পেলেছে। বর্তমানে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...