শনিবার, ১৬ মে ২০২৬

ঈদুল আজহার ছুটির পর আজ বসছে সংসদ

নিজস্ব প্রতিবেদক

টানা সাত দিন ঈদুল আজহার ছুটির পর আজ মঙ্গলবার (৪ জুলাই) বিকাল ৫টায় শুরু হচ্ছে জাতীয় সংসদের মূলতবি অধিবেশন।

২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাসের পর ২৬ জুন সংসদের বৈঠক মূলতবি করা হয়েছিল।
সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, বৈঠকে অন্তত দুটি বিল পাস হবে। দিনের কার্যসূচিতে রয়েছে বহুল আলোচিত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বিল। পাশাপাশি পাস হবে সরকারি চাকরি (সংশোধন) বিলও।

গত ৫ জুন সংসদের বিবেচনার জন্য আরপিও সংশোধনে বিলটি সংসদে উত্থাপণ করেন আইনমন্ত্রী আনিসুল হক। বিলটি উত্থাপনে জাতীয় পার্টির ফখরুল ইমাম আপত্তি জানালেও তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

এই বিলে অনিয়মের কারণে ভোট বন্ধে নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা খর্বের প্রস্তাব করা হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সরকারের প্রস্তাবকে মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে অভিহিত করেছেন বিশ্লেষকরা।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ (টিআইবি) ও সুশাসনের জন্য নাগরিক(সুজন)সহ নির্বাচন সংশ্লিষ্ট বিশ্লেষকরা এই সংশোধনীর কঠোর সমালোচনা করেছেন।

এদিকে বিলটি জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সুপারিশসহ সংসদে উত্থাপণ করা হয়েছে। কমিটির সদস্যরা জানান, উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ছাড়াই বিলটি পাসের সুপারিশ করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, বিলটি পাস হলে জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম-বলপ্রয়োগের মতো ঘটনা ঘটলে ভোট বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের ক্ষমতা কমে যাবে।

বর্তমান আরপিও অনুযায়ী নির্বাচন কমিশন, যদি মনে করে অনিয়ম বা বিরাজমান বিভিন্ন অপকর্মের কারণে তারা আইনানুগ নির্বাচন করতে সক্ষম হবে না, তাহলে তাদের নির্বাচনের যে কোনো পর্যায়ে ভোট বন্ধ করার ক্ষমতা রয়েছে।

আর সংশোধনী আরপিওতে এই ক্ষমতা সীমিত করে ইসিকে শুধু ভোটের দিন সংসদীয় আসনের (অনিয়মের কারণে) ভোট বন্ধ করতে পারার ক্ষমতা দেওয়া হচ্ছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য টানা ৭ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত...

একনেকে অনুমোদন পেলো পদ্মা ব্যারেজসহ ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৬ হাজার ৬৯৫ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ৯টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে ৩৬ হাজার ৪৯০ কোটি...

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্তর্ভুক্তিমূলক সমাজ...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) বিকালে প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক...