শনিবার, ১৬ মে ২০২৬

আরও সুখবর দিলো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন প্রক্রিয়া সচল রাখতে কেনা হয়েছে ৭ লাখ ৩০ হাজার টন কয়লা। পর্যায়ক্রমে ইন্দোনেশিয়া থেকে ১৬টি জাহাজে আসবে আরও কয়লা। কর্তৃপক্ষ জানিয়েছে, এতে বিদ্যুৎ উৎপাদন ঠিক থাকার পাশাপাশি জাতীয় গ্রিডে সরবরাহ যেমন গতিশীল থাকবে; তেমনি কমবে লোডশেডিংও।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। জাতীয় গ্রিডে যে কয়টি কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করে তার মধ্যে অন্যতম পায়রা বিদ্যুৎ কেন্দ্র। প্রতিদিন ১ হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদন করার সক্ষমতা রয়েছে দেশের সর্ববৃহৎ এ তাপবিদ্যুৎ কেন্দ্রটির।

তবে ইউক্রেন রাশিয়া যুদ্ধের বৈশ্বিক টানাপোড়েনে জটিলতায় পড়ে বিদ্যুৎকেন্দ্রের কয়লা আমদানি। মজুত না থাকায় চলতি বছরের ৫ জুন বন্ধ হয়ে যায় বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। কিন্তু সরকারের দ্রুত উদ্যোগে ইন্দোনেশিয়া থেকে আনা হয় ৪১ হাজার মেট্রিক টন কয়লা। এতে গত ২৫ জুন থেকে চলছে বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহ।

এদিকে কয়লা সংকটে বন্ধ হওয়ার ২০ দিনের মাথায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র চালু হলেও ৪১ হাজার মেট্রিক টন কয়লা দিয়ে কতদিন চলবে বিদ্যুৎ কেন্দ্রটি; এ নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। তবে কর্তৃপক্ষ বলছে, সরকারের দেয়া ১৩০ মিলিয়ন ডলার দিয়ে ৭ লাখ ৩০ হাজার টন কয়লা কেনার জন্য এলসি করা হয়েছে। এ কয়লা দিয়ে আরও ৩ থেকে ৪ মাস নিরবচ্ছিন্ন কার্যক্রম চালাতে পারবে বিদ্যুৎকেন্দ্রটি।

এ সময়ের মধ্যেই আরও কয়েকটি এলসি খোলার চিন্তাভাবনা করছে প্রতিষ্ঠানটি। সে ব্যাপারে সংশ্লিষ্টদের সায় মিলেছে বলেও জানান বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক খোরশেদুল আলম।

তিনি বলেন, ডলার সংকটের মধ্যেও সরকার ও বাংলাদেশ ব্যাংক সমন্বয় করে ১৩০ মিলিয়ন ডলার সংস্থান করে দিয়েছে। তা দিয়ে ৭ লাখ ৩০ হাজার মেট্রিক টন কয়লা আমদানির জন্য এলসি খোলা হয়। এরইমধ্যে ইন্দোনেশিয়া থেকে এমভি অ্যাথেনায় করে আসা ৪১ হাজার মেট্রিক টন কয়লা দিয়ে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু করা হয়েছে।

তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, কয়লার বাকি চালানগুলো নিয়ে ইন্দোনেশিয়া থেকে পর্যায়ক্রমে আরও ১৬টি জাহাজ আসছে। এ ছাড়াও সরকার নতুন করে কয়লা কেনার জন্য ডলার সংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে।

খোরশেদুল আলম জানান, বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকাকালীন সময়েও যথাযথভাবে শিডিউল ম্যান্টেনেজ করা হয়েছে। ফলে পরে শিডিউল ম্যান্টেনেজের সময়ও সমস্যা হবে না। দ্বিতীয়বারের মতো বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হওয়ার শঙ্কা নেই।

বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হয়। কেন্দ্রটি চালাতে প্রয়োজনীয় কয়লা কিনতে ঋণ দিয়ে থাকে চায়না অংশীদার সিএমসি। ডলার সংকটের কারণে সময় মতো বকেয়া বিল পরিশোধ না করায় সিএমসি কয়লা সরবরাহ বন্ধ করেছিল। যার কারণে ২০ দিনের জন্য বন্ধ ছিল ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দেশের সর্ববৃহৎ এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, চুড়ান্ত পর্বে খেলবে চট্টগ্রামসহ ৮ জেলা

তৃণমূল পর্যায়ে ফুটবল ছড়িয়ে দেওয়া ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড় সৃষ্টির...

ঘুমধুমে চোলাই মদের কারখানা, প্রতিদিন পাচার শতাধিক লিটার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নে দেশীয় তৈরি চোলাই...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্বের উদ্বোধন রোববার

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগংয়ের ৫১তম সভাপতি আকিব, সেক্রেটারি মাহি

রোটারির যুব সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং এর ২০২৬-২৭...

আরও পড়ুন

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য টানা ৭ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত...

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্তর্ভুক্তিমূলক সমাজ...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) বিকালে প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক...

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।তিনি আজ সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে 'ট্রান্সফর্মিং হাইয়ার...