বুধবার, ১৯ আগস্ট ২০২৬

১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভুটানকে ৩-১ গোলে উড়িয়ে ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।

বুধবার (২৮ জুন) বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয় ম্যাচটি।

খেলার ১২ মিনিটেই বক্সের সামনে থেকে আচমকা শটে গোল করেন সেন্দা দর্জি। তবে বেশিক্ষণ এগিয়ে থাকার আনন্দ ধরে রাখতে পারেনি ভুটান। ২১ মিনিটে রাকিবের পাস থেকে মোরসালিনের দুর্দান্ত গোলে সমতায় ফেরে হ্যাভিয়ার ফার্নান্দেজের শিষ্যরা।

৩১ মিনিটে ফুন্টশো জিগমের আত্মঘাতী গোলে লিড নেয় বাংলাদেশ। মোরসালিনের কাছ থেকে উড়ে আসা বলে শট নিয়েছিলেন রাকিব। তবে সেই বল ভুটানের জিগমের গায়ে লেগে জড়িয়ে যায় নিজেদের জালে। বাংলাদেশ এগিয়ে যায় ২-১ ব্যবধানে।

৩১ মিনিটে বক্সের বাইরে ভুটানের ডিফেন্ডার শেরুব দর্জিকে কাটিয়ে রাকিব একাই ঢুকে পড়েন প্রতিপক্ষের বিপৎসীমানায়। ডান পোস্টের কাছ থেকে শট নেন তিনি। বল দ্বিতীয় পোস্টে লেগে জড়িয়ে যায় জালে। বাংলাদেশ এগিয়ে যায় ৩-১ গোলে।

দ্বিতীয়ার্ধের শুরুতে দুটি পরিবর্তন আনেন হ্যাভিয়ার। মোহাম্মদ সোহেল রানা ও রাকিবকে তুলে মজিবুর রহমান জনি ও রফিকুল ইসলামকে নামান। আক্রমণ পাল্টা আক্রমণে গোল দেয়ার চেষ্টা করে উভয় দলই কিন্তু কোনো দলই দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায়নি। ভুটান অবশ্য শেষের দিকে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল কিন্তু তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে দেননি হ্যাভিয়ারের শিষ্যরা। অপেক্ষা ছিল কেবল রেফারির শেষ বাঁশির। তা বাজতেই বাঁধনহারা উল্লাসে মেতে ওঠে দল।

শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন কুয়েত। ১ জুলাই প্রথম সেমিফাইনালে মাঠে নামবে দেশ দু’টি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...