বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে যত্রতত্র পশুর হাট রাজস্ব হারাচ্ছে সরকার

ফটিকছড়ি প্রতিনিধি

মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কুরবানি সামনে রেখে ফটিকছড়ির অর্ধশতাধিক স্থানে অবৈধভাবে পশুর হাট বসানো হয়েছে।

কোন ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করে কতিপয় রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তি পশুর হাট বসিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।

জানাগেছে, যত্রতত্র পশুর হাট বসানোর ফলে রাজস্ব হারাচ্ছে সরকার। পাশাপাশি বৈধ বাজার গুলোতে পশু বেচাকেনা কমে গিয়ে লোকসান গুনতে হচ্ছে ইজারাদারদের।

এদিকে, সড়কের ওপর পশুর হাট বসানোর কারনে প্রতিনিয়ত যানজট যেমন সৃষ্টি হচ্ছে, তেমনি ভাবে শিক্ষা প্রতিষ্টানের মাঠ ব্যবহারের ফলে লঙিত হচ্ছে আইন।

তবে হাতেগোনা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পশুর হাট বসালেও বেশীরভাগে অনুমতি ছাড়াই মাঠ ব্যবহার করা হচ্ছে।

উপজেলার ১৮ ইউনিয়ন ও দুইটি পৌরসভায় অন্তত ৫০টি স্থানে অবৈধ পশুর হাট বসানো হয়েছে। এর মধ্যে ড. এনামূল একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠ, নানুপর আবু সোবহান উচ্চ বিদ্যালয় মাঠ, মাইজভান্ডার আহমদিয়া রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠ, দাঁতমারা এবিজেড উচ্চ বিদ্যালয় মাঠ, হেয়াকো বনানী কলেজ মাঠে পশুর হাট বসিয়ে হাসিল আদায়ের অভিযোগ উঠেছে।

এছাড়াও লেলাং ইউনিয়নের শাহনগর ইসলামীয়া বাজার, পাইন্দং ইউনিয়নের চামার দিঘী,কাঞ্চন নগরের চৌমুহনী, ভূজপুর ইউনিয়নের কাজীরহাট, মীর্জারহাট, বাউদ্দারপাড়, রাবার ড্যাম এলাকায় সড়কের ওপর জমজমাট পশুর হাট বসানো হয়েছে।

বাজার ঘুরে দেখাযায় , কুরবানী দিনক্ষণ ঘনিয়ে আসায় জমে উঠেছে পশুর হাট। যার ফলে বাজার গুলোতে বেড়েছে মানুষের পদচারণা।

উপজেলার বেশ কয়েকটি প্রধান ও অভ্যন্তরীণ সড়কের ওপর পশুর হাট বসানোর ফলে দুর্ঘটনাও ঘটে চলেছে অহরহ।

পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে হাট বসানোর ফলে মাঠজুড়ে পশুর বর্জ্য পড়ে থাকায় নষ্ট হচ্ছে বিদ্যালয়ের পরিবেশ।

এছাড়াও অতীত সময়ে কোন কোন স্কুল মাঠের আদায়কৃত হাসিলের টাকা বিদ্যালয় ফান্ডে জমা না দিয়ে নিজেদের মধ্যে ভাগবাটোয়ারার অভিযোগও রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ এবং সড়কের ওপর হাট বসানোর কোন সুযোগ নেই। কুরবানির কারণে হয়তো কেউ কেউ মাঠ ব্যবহার করছেন। খবর নিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...