বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে সড়কের উপর পশুর হাট

মো. মহিউদ্দিন

কর্ণফুলী উপজেলার পিএবি সড়কের ফাজিল খাঁর হাট এলাকায় সড়কের উপর বসেছে পশুর হাট। দেখা গেছে সড়কের দুইপাশে গরু, ছাগল, মহিষ বেঁধে রেখে চলছে বেচাকেনা।

পশুর হাট ইজারার শর্তে মহাসড়কের পাশে কিংবা মহাসড়কে পশুর হাট না বসার বিষয়ে সুস্পষ্ট উল্লেখ থাকলেও সেই শর্ত ভঙ্গ করে বসানো হয়েছে হাট। এতে ভোগান্তি পড়েছেন পিএবিসড়কে যাত্রীবাহী পরিবহন ও মালবাহী পরিবহন।

এতে সড়কটিতে তৈরি হচ্ছে যানজট।
স্থানীয়রা বলছেন, এভাবে অবৈধভাবে হাট বসার কারণে সড়কে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।

হাটে পশু কিনতে আসা কামাল হোসেন নামে এক ক্রেতা বলেন, মহাসড়কের উপর এভাবে হাট বসানো ঠিক হয়নি। এভাবে পশুর হাট বসানোর ফলে ভোগান্তি বেড়েছে মানুষের।

হাটে আগত ক্রেতা নুরু উদ্দিন বলেন, আমাদের বিবেকের দুর্ভিক্ষ চলছে। না হলে মানুষ কেন জীবন ঝুঁকি নিয়ে মহাসড়কের পাশে হাঁট বসাবে!

আরেক ক্রেতা জামাল আহমেদ বলেন, ঈদের মৌসুম, শহর-বন্দর থেকে মানুষ বাড়ি ফিরছে। এমন সময়ে মহাসড়কের উপর পশুর হাট। মানুষের ভোগান্তি দেখার কেউ নেই!

এ বিষয়ে ওই বাজারের ইজারাদার মো. আজাদ বলেন, আমরা প্রশাসনের থেকে অনুমতি নিয়ে বাজার বসাচ্ছি আপনাদের জন্য বিরানীর ব্যবস্তা করেছি বাজারে এসে বিরানী খেয়ে যাবেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ চৌধুরী বলেন, রাস্তার উপর হাট বসার কোনো সুযোগ নেই। যদিও বসে থাকে আমরা আইনগত ব্যবস্থা নিব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...