কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে হাত-পা বাঁধা অবস্থায় রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ জুন) ভোরে উখিয়ার বালুখালী ১৮ নম্বর ক্যাম্পের এইচ/৫৯ ব্লক থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি উখিয়ার ১১ নম্বর ক্যাম্পের সি/৭ ব্লকের শহিদুল হকের ছেলে আশিক এলাহি (২৩)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, সোমবার সকালে রোহিঙ্গা ক্যাম্পে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার রহস্য বের করতে পুলিশ কাজ করছে।
