বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

আনোয়ারায় কাঁঠাল খাওয়ায় গরম চামচের ছ্যাকা দিয়ে শিশু নির্যাতন , নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রতিবেশীর কাঁঠাল খাওয়াকে কেন্দ্র করে মামীর নির্যাতনের শিকার হয়েছে আনোয়ারা উপজেলার মিজবাহ আকতার নামের আট বছরের এক শিশু ।

মঙ্গলবার (২০ জুন) রাতে বটতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাঝর পাড়া এলাকার মোঃ হাফেজ এর বাড়ির এক ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এঘটনায় অভিযুক্ত নাহিদা সুলতানা অনিকা (২১) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত আনিকা
অভিযুক্ত আনিকা

জানা যায়, আটককৃত পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা। তার স্বামীর নাম ফারুক।

প্রতিবেশি সূত্রে জানা যায়, মিজবার মা বাবার মৃত্যু হলে মামীর কাছে নিয়ে আসে তার নানা।  প্রথম থেকেই নানান ছোটো-ছোটো ইস্যু নিয়ে তার উপর আত্যাচার করা হতো। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে পাশের ভাড়াটিয়ার বাসায় কাঁঠাল খাওয়ায় গরম চামচের ছ্যাকা দেয় মামী আনিকা। পরবর্তীতে বিষয়টি পুলিশকে খবর দেন স্থানীয়রা।

ঘটনার বিষয়ে নির্যাতিত মিজবাহ আকতার জানান, আমার আব্বু( মামা)  বাজারে যাওয়ার পর আরেক জনের কাঁঠাল খাওয়ায় মা আমাকে গরম চামচ দিয়ে শরীরে বিভিন্ন জায়গায় ছ্যাকা দিছে এবং গলা টিপে ধরে দেওয়ালের সাথে ধাক্কা দিছে।

ঘটনার বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মুহাম্মদ হাছান বলেন, খবর পেয়ে বটতলীর বাসা থেকে মহিলাটিকে আটক করা হয়। এবং শিশুটির নানা সিরাজুল ইসলামের এজাহার ভিত্তিতে আটককৃতের বিরুদ্ধে শিশু আইন, ২০১৩ এর ৭০ ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আরও পড়ুন

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...