বুধবার, ১৯ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় মাহবুব হত্যা, ৯ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চাঞ্চল্যকর মাহবুব হত্যা মামলার পলাতক আসামি দিদারুল আলম প্রকাশ দিদারকে (৩৩) ৯ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

বুধবার (২১ জুন) রাঙ্গুনিয়া থানার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দিদার রাঙ্গুনিয়া থানার মোহাম্মদপুর এলাকার মো. আব্দুর রহমানের পুত্র।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, ২০১৪ সালের ১৬ নভেম্বর দুপুরে ইসলামপুর এলাকায় একটি চায়ের দোকানের সামনে মাহবুব ও আমিন নামে দুই ব্যক্তি অবস্থান করছিল। এসময় দিদার ও তার সঙ্গীরা তাদের অপহরণ করে নিয়ে যায়। বিকেল সাড়ে ৩টায় মাহবুব ও আমিনকে একটি খামার বাড়িতে নিয়ে হাতুড়ি-লাঠি দিয়ে মেরে হাত-পা ভেঙে দেয়। পরে চাকু দিয়ে পায়ের রগ কেটে চা বাগানের পাশে চট্টগ্রাম-রাঙামাটি রোডে ফেলে পালিয়ে যায়। পুলিশ তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাহবুবের মৃত্যু হয়। মো. আমিন দীর্ঘদিন চিকিৎসা নিয়ে বর্তমানে পঙ্গু অবস্থায় বেঁচে আছেন। এ ঘটনায় রাঙ্গুনিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।

তিনি জানান, এ মামলা দীর্ঘ তদন্ত শেষে সিআইডি ২০১০ সালের ৩১ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচার চলাকালীন আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন আদালত। এ মামলার আসামি দিদার উপজেলার মোহাম্মদপুর এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...