বুধবার, ১৯ আগস্ট ২০২৬

হারিয়ে যাওয়া আরও ১৫টি মোবাইল উদ্ধার করলো পুলিশ

রাঙ্গামাটি প্রতিনিধি

তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ১৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জুন) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্ধারকৃত ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ শাহ ইমরান।

এসময় সাব-ইন্সপেক্টর মাসুদ রানাসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি জেলা পুলিশের তথ্যমতে, জেলার বিভিন্ন থানায় জিডি মূলে তথ্য প্রযুক্তির সহায়তায় চলতি মাসে ১৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ১৫টি মোবাইলের আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ টাকা।

ফোন ফেরত পেয়ে রাঙ্গামাটি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নিহার বিন্দু চাকমা।

তিনি বলেন, ‘গত বছর ১৪ জুন আমার জেঠি মা ফোনটি বাসা থেকে চুরি হয়ে যায়। পরে দুজনে থানায় গিয়ে জিডি করি। এরপর বছর শেষেও উদ্ধার না হওয়ায় মনে করেছিলাম ফোনটা আর পাবো না। পরে এ বছর সাব-ইন্সপেক্টর মাসুদ রানা দাদার প্রচেষ্টায় ৩দিনের মধ্য ফোনটি উদ্বার করে দেয়। আজ ফোনটা পেয়ে জেঠি মা অনেক খুশি হয়েছেন’।

প্রায় দেড় বছর হয়েছে নতুন ফোনটি হারিয়েছেন প্রান্ত রনি। উদ্ধার হওয়া সবার ফোন ছিল সচল। কিন্তু তাঁর ফোন নষ্ট অবস্থায় পুলিশ উদ্ধার করে নেত্রকোণা থেকে। ফোনটি নষ্ট হলেও পুলিশ উদ্বার করতে পেরেছে এতেই খুশি প্রান্ত রনি।

রাঙ্গামাটি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আগে কোনো কিছু হারানো গেলে ফিরে পাওয়ার সুযোগ ছিল কম। এখন বিশেষ করে ইলেকট্রনিক সামগ্রী হারানো গেলেও খুঁজে পাওয়া যাচ্ছে। তথ্য প্রযুক্তির কল্যাণে মানুষ সকল সুযোগ সুবিধা পাচ্ছে এটি অন্যতম।’

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ শাহ ইমরান জানান, ‘জেলার বিভিন্ন থানায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন জিডি মূলে অনুসন্ধান করে চলতি মাসে ১৫টি মোবাইল ফোন উদ্ধার করি। পুলিশ সুপারের নির্দেশনায় সাইবার ক্রাইম মনিটরিং সেল টিমের প্রচেষ্ঠায় এ পর্যন্ত ১৫১টি হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...