কক্সবাজারের চকরিয়ায় ৪২০ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
রবিবার (১৮ জুন) বিকাল ৪টার সময় উপজেলার চকরিয়া শপিং কমপ্লেক্স এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- চট্রগ্রাম জেলার হাটাহাজারী উপজেলার গড়দুয়ারা এলাকার ফরিদ আহমদের পুত্র মোহাম্মদ মহি উদ্দিন শিবলু (৪৪), খুলনা জেলার খালিশপুর উপজেলার মুজগুন্নি এলাকার ইকবাল আহম্মদের পুত্র মাসুদ রানা (৩০), কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার দিঘর পানখালী এলাকার মৃত গোলাম ছোবহানের পুত্র ছাবের আহমেদ টুক্কু (৪০), কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মিয়াজী পাড়া এলাকার আবু সালামের পুত্র মামুনুর রশিদ রিপন (২৫) ও কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মিয়াজী পাড়া এলাকার মীর কাশেমের পুত্র মোহাম্মদ রিদুয়ান (২৬)।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে চকরিয়া পৌরসভার ০৮নং ওয়ার্ডস্থ চকরিয়া শপিং কমপ্লেক্সের আন্ডার গ্রাউন্ডের মের্সাস শাহ আমানত স্টোরের (কাপড়ের দোকান) ভিতরে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের উদ্দেশ্যে ক্রিষ্টাল মেথসহ অবস্থান করছে। ফলে কক্সবাজার র্যাবের একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা র্যাবের অভিযানের বিষয়টি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে পাঁচজন মাদক ব্যবসায়ী র্যাবের হাতে গ্রেফতার হয়।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের দেহ তল্লাশী করে তাদের কাছ থেকে সর্বমোট ৪২০ গ্রাম ক্রিস্টাল মেথ/আইস উদ্ধার এবং মাদক বিক্রয়ের নগদ ২০,৫০০ (বিশ হাজার পাঁচশত) টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পরের সহযোগিতায় টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে ক্রিস্টাল মেথ আইস সংগ্রহ করে টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পরের সহযোগিতায় টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে ক্রিস্টাল মেথ আইস সংগ্রহ করে টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
