মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

পটিয়ায় যুবকের আত্মহত্যা

নয়ন শর্মা, পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৬ জুন) রাত আটটার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসা গ্রামের পুরক সওদাগরের বাড়িতে এই ঘটনা ঘটেছে। নিহত জাহাঙ্গীর আলম মনসা গ্রামের আইয়ুব আলীর ছেলে।

জানা গেছে, পারিবারিক কলহের জেরে নিজ শয়ন কক্ষে সিলিংয়ের সাথে বউয়ের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে সবার অগোচরে আত্মহত্যা করেছে।

গত ৬ মাস পূর্বে নিহত জাহাঙ্গীর আলম একই উপজেলার ধলঘাট ইউনিয়নের গৈড়লা গ্রামের হারুনের মেয়ে জেরিন আকতারকে বিয়ে করেছিলেন।

তিনি ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকে রাজধানীর ধানমন্ডি শাখায় চাকরি করতেন। এসময় তার স্ত্রী বাপের বাড়িতে ছিলেন।

পটিয়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, নিজ ঘরে বউয়ের ওড়না গলায় দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্নহত্যা করেছেন। রাতে পটিয়া হাসপাতাল থেকে লাশটির সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পটিয়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমদাদ হোসাইন বলেন, রাত ৮.৫০ মিনিটের দিকে হাসপাতালের জরুরি বিভাগে এক যুবককে নিয়ে আসে। এসময় তাকে আমরা মৃত অবস্থায় পাই। নিহতের গলায় দাগ রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক...

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

আরও পড়ুন

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) লামা উপজেলা বিএনপি (একাংশ) ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী ব্রিজ সংলগ্ন...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...