বুধবার, ১৯ আগস্ট ২০২৬

মইজ্জ্যারটেক চেকপোস্টে ৮ কোটি টাকার স্বর্ণসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেসপোস্টের অভিযানে ৯ কেজি ৬২৩ গ্রাম ওজনের সোনার বার ও পাত জব্দসহ চার জনকে আটক করেছে থানা পুলিশ। এদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। সাথে ছিল দুই শিশুও।

আটক ব্যক্তিরা হলেন- বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের (০৮ নং ওয়ার্ড) অনন্ত মহাজনের বাড়ির অলক ধর (২৩), নারায়ণ ধর (৩৮), তাঁর স্ত্রী জুলি ধর (৩৫) ও গীতা ধর (৩৮)।

শুক্রবার (১৬ জুন) সকাল ১০ টার সময় কক্সবাজার থেকে আসা একটি বাসে তল্লাসি চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চেকপোস্টে ডিউটিরত এসআই মোবারক হোসন নেতৃত্বে আমাদের একটি চৌকস টিম মইজ্জ্যারটেক এলাকা থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণ জব্দ করেছেন। কক্সবাজার থেকে আসা মারছা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে এ স্বর্ণ মিলেছে। এ ঘটনায় দুইজন পুরুষ ও দুইজন নারীকে আটক করা হয়েছে।’

এসআই মোবারক হোসেন বলেন, ‘মারছা পরিবহনের বাসটি মইজ্জারটেকের চেক পোস্ট অতিক্রমের সময় তল্লাশি করে পুলিশ। এ সময় বাসের চার যাত্রীর কোমর থেকে সোনার বার ও পাতগুলো জব্দ করা হয়।’

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার শেখ শরিফ উজ জামান ও কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আরিফ হোসেন।

পুলিশ জানিয়েছেন, আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ কোটি লাখ টাকা। তাদের বিরুদ্ধে সিএমপি কর্ণফুলী থানায় মামলা দায়ের হচ্ছে বলে জানা যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...