মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম চিড়িয়াখানায় দশ বছর পর হলুদ কাছিমের ছানা

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রাম চিড়িয়াখানায় দীর্ঘ দশ বছর পর জন্ম নিলো অতি বিপন্ন পাহাড়ি হলুদ কাছিমের চারটি ছানা। এতে বর্তমানে এ চিড়িয়াখানায় কাছিমের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১টিতে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, কাছিমের জন্য বিশেষ খাঁচায় প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করায় এমন সাফল্য পেয়েছেন তারা। বিরল প্রজাতির পাহাড়ি হলুদ এসব

সরেজমিনে দেখা যায়, ছোট ছোট বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় পাহাড়ি হলুদ কাছিম। তবে সেটা কোন পাহাড়ি এলাকা বা বন জঙ্গলে নয়, ঘুরে বেড়াচ্ছে চিড়িয়াখানার বন্দি খাঁচায়।

আবাসস্থল ধ্বংস আর মানুষের লোভ-লালসার শিকার হয়ে নীরবে হারিয়ে যাচ্ছে দেশীয় কচ্ছপের বিভিন্ন প্রজাতি। আশঙ্কাজনকভাবে কমে যাওয়া এই প্রজাতিটি বর্তমানে বিশ্বে অতি বিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে, যাদের ৮০ থেকে ৯০ শতাংশই ইতোমধ্যে বিলুপ্ত হয়ে গেছে প্রকৃতি থেকে।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ জানান, চট্টগ্রাম চিড়িয়াখানায় ২০১৩ সাল থেকেই পাহাড়ি হলুদ প্রজাতির সাতটি কাছিম থাকলেও এতদিন এগুলো কোন বাচ্চা প্রজনন করেনি। তবে ১০ বছর পর এবারই প্রথম ডিম ফুটে জন্ম নিয়েছে চারটি হলুদ কাছিম।

তিনি বলেন, খাবারসহ অনুকূল পরিবেশ পেলে এসব বিপন্নপ্রায় প্রাণীদের প্রজননের মাধ্যমে দেশেই বংশবিস্তার সম্ভব।

চিড়িয়াখানায় হলুদ কাছিমের বাচ্চা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। ভিন্ন প্রজাতির এমন কাছিম ও বাচ্চাদের দেখে খুশি তারা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক (অব) ড. শফিক হায়দার চৌধুরী বলেন, দেশের বিলুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণে সরকারী উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা তৈরি হওয়া দরকার।

বৃহত্তর সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের মিশ্র চিরসবুজ বনেই এসব পাহাড়ি হলুদ কাছিমের বসবাস। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল এবং দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে এদের পাওয়া যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ...

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক...

আরও পড়ুন

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী ব্রিজ সংলগ্ন...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...