বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

ভূমিকম্পে কাঁপলো দিল্লি, জনমনে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক

আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো ভারতের রাজধানী দিল্লি। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে নয়াদিল্লী ও আশেপাশের এলাকায় ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এ ঘটনায় এখনও কোন ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোন খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। প্রায় ১০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। একাধিক বহুতল থেকে এই কম্পনের জেরে তড়িঘড়ি রাস্তায় বেরিয়ে আসেন সাধারণ মানুষ।

ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে পড়েন দিল্লি, পঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, শ্রীনগর, কিশতওয়ার, পুঞ্চ, মোহালির বাসিন্দারা। তবে ভূমিকম্পে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিছু দিন আগেই আফগানিস্তান পাকিস্তান ও ভারতজুড়ে একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিলো।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, জম্মু কাশ্মীরের ডোডা জেলার গান্দোহ ভালেসা গ্রামে থেকে ১৮ কিলোমিটার দূরে, ৩০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি হয়েছে। দিল্লি ছাড়াও পাঞ্জাব এবং হরিয়ানাতে অনুভূত হয়েছে কম্পন।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এক টুইট বার্তায় জানিয়েছে, ভূমিকম্পটি হয়েছে মঙ্গলবার দুপুর ১টা বেজে ৩৩ মিনিট ৪২ সেকেন্ডে। শুধু ভারত নয়, এই কম্পন অনুভূত হয়েছে পাকিস্তান এবং চীনেও। কেঁপে উঠেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরও।

গত ২১ মার্চ দিল্লিতে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে তীব্রতা ছিলো ২ দশমিক ৭। রাতের পর আবারও বিকেল চারটার দিকে কেঁপে উঠে দিল্লি। সেই ভূকম্পনের কেন্দ্র ছিলো আফগানিস্তান। কেঁপে উঠেছিল ভারতের দিল্লি, পঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান, কাশ্মীর।

ভূমিকম্পের কারণে কেঁপে উঠেছিল চীন, তাজাকিস্তান, কাজাকস্তান, উজবেকিস্তান, পাকিস্তান, তুর্কমেনিস্তান। হঠাৎ করে ভূমিকম্প ও অফটার শকরের ধাক্কায় আতঙ্কিত হয়ে পড়েন দিল্লির বাসিন্দারা। বাড়ি ছেড়ে বেশিরভাগ মানুষ নেমে আসে রাস্তায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা...