মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রাতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মাঠে নামবে সিটি-ইন্টার

ক্রীড়া ডেস্ক

প্রিমিয়ার লিগে গত কয়েক মৌসুম ধরেই একচেটিয়া দাপট দেখাচ্ছে ম্যানচেস্টার সিটি। তবে ইউরোপ সেরার লড়াইয়ে ব্যর্থ পেপ গার্দিওলার দল। ম্যানচেস্টারের দলটির সামনে এবার সেরা সুযোগ ইউরোপের চ্যাম্পিয়ন হওয়ার। অন্যদিকে, ইন্টার মিলান সাম্প্রতিক সময়ের বিচারে কিছুটা পিছিয়ে থাকলেও টুর্নামেন্টে তাদের অতীত ইতিহাস বেশ ভালো। তিন তিনটি ট্রফি জিতেছে মিলানের দলটি। সব মিলিয়ে দুর্দান্ত এক লড়াই হতে চলছে ইউরোপ সেরার ফাইনাল।

ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শনিবার (১০ জুন) বাংলাদেশ সময় রাত ১টায়। ফাইনালকে সামনে রেখে ইতোমধ্যেই শহরটিতে পৌঁছে গেছে দুদল। শুধু তাই নয়, ফাইনালের ভেন্যুতে এক ধাপ অনুশীলনও সেরে ফেলেছে সিটি-ইন্টার।

ফাইনালের আগে কথার লড়াইটা অবশ্য জমেনি দুই কোচের। ভদ্রতার মুখোশটা এখনও রয়েছে দুজনেরই মুখে। তবে যতই প্রশংসা বাক্য ঝরুক না কেন, সিমোন ইনজাগি জানেন, স্বপ্নের শিরোপা ছুঁতে হলে তাকে নষ্ট করতে হবে গার্দিওলার কৌশলকে।

কাগজে-কলমে ফাইনালের লড়াইয়ে ফেবারিট ম্যানচেস্টার সিটি। হলান্ড, ডি ব্রুইনা, গুন্দোগানদের নিয়ে ভয়ংকর এক আক্রমণভাগ সিটিজেনদের। যার প্রভাবে পুরো মৌসুমেই ছড়ি ঘুড়িয়েছে তারা। প্রিমিয়ার লিগ এবং এফএ কাপের পর এবার তাদের চোখ ইউসিএলের রুপালি ট্রফির দিকে। এটা জিতলেই যে রেড ডেভিলদের গড়া রেকর্ডে ভাগ বসাবে নগর প্রতিদ্বন্দ্বীরা।

কিন্তু এত সহজেই কি ছেড়ে দেবে ইন্টার মিলান। ইউসিএলের ছয় নকআউট ম্যাচে মাত্র ৩ গোল হজম করেছে দলটা। প্রতিপক্ষ আক্রমণে সেরা হলেও রক্ষণে যে ইতালিয়ানিরাই রাজা, সেটা আর বলার অপেক্ষা রাখে না।

রক্ষণাত্মক কৌশলে খেলা প্রতিপক্ষের বিপক্ষে বরাবরই কিছুটা দুর্বল ম্যানসিটি। প্রিমিয়ার লিগে যার নজিরও আছে বেশ কয়েকটা। প্রতিপক্ষ ৫-৩-২ কিংবা ৩-৪-২-১ ফর্মেশনে গেলেই নিজেকে হারিয়ে ফেলছেন পেপ গার্দিওলা। অথচ ৩-৫-২ ফর্মেশনে খেলেই ফাইনালের পথ সুগম করেছে নেরাজ্জুরিরা। ইতালিয়ানদের তাই যতই আন্ডার ডগ বলা হোক না কেন ম্যাচে যে কেউ পরিষ্কার ফেবারিট নয়, তা তো পরিসংখ্যানের দিকে তাকালেই বোঝা যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চীনা অর্থনৈতিক ও...

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান...

আরও পড়ুন

হোচটে শুরু ব্রাজিলের হেক্সা মিশন

সবশেষ ২০০২ সালে পঞ্চম বিশ্বকাপ ট্রফি উচিয়ে ধরেছিলে ব্রাজিল। এরপর কেটে গেছে ২৪টি বছর। বারবার নিজেদের ষষ্ট শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে আসে বিশ্বকাপের মঞ্চে।...

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট দ্বিতীয় জয় পেল রিলায়েন্স

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় জয় পেল রিলায়েন্স স্পোর্টস। আজ শনিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতটুর্নামেন্টের নবম ম্যাচে...

কানাডা বনাম বসনিয়া ম্যাচ মাতাবেন যেসব তারকা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রুপ ‘বি’-তে নিজেদের প্রথম ম্যাচে আজ শুক্রবার (১২ জুন) মুখোমুখি হবে স্বাগতিক কানাডা এবং বসনিয়া ও হার্জেগোভিনা। দুই...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা বিচ ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে চট্টগ্রাম বিভাগীয় দল।আজ শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত বালক এবং...