মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের দাবিতে রোহিঙ্গাদের সমাবেশ

কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারে প্রত্যাবাসন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়া নিশ্চিতকরণের দাবিতে সমাবেশ করেছে রোহিঙ্গারা। এ সময় দেশে ফেরার আকুতি জানিয়ে রোহিঙ্গা তারানার (গান) মাধ্যমে শুরু হয় সমাবেশ।

বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১০টায় উখিয়া ও টেকনাফের এ কর্মসূচিতে ক্যাম্পের চার মোয়া নামক এলাকায় প্রায় ১০ হাজার রোহিঙ্গার অংশগ্রহণ করেন।

এ সময় লম্বাশিয়া চৌরাস্তার মাথার সমাবেশ বক্তব্য রাখেন, রোহিঙ্গা নেতা ডা. জুবায়ের, মাস্টার শামসুল আলম মৌলভী নুর হোসেইন, মাস্টার কামাল ও মৌলভী ছৈয়দ উল্লাহ।

জাতিসংঘের দ্বৈত নীতির নিন্দা জানিয়ে সমাবেশে রোহিঙ্গা নেতারা জানান, রেশন কমিয়ে দেওয়া, প্রত্যাবাসনে ইচ্ছুকদের রেশন বন্ধ করা রহস্যজনক। রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে মরিয়া। সে কারণে নাগরিকত্ব দিয়ে দ্রুত প্রত্যাবাসন জরুরি।

সমাবেশে রোহিঙ্গা অধিকারকর্মী সৈয়দউল্লাহ জানান, আমাদের দেশ মিয়ানমার। আমাদের নিজ দেশে ফেরত নিতে হবে। বাংলাদেশের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই।

আন্তর্জাতিক কমিউনিটিকে প্রত্যাবাসন সফল করতে দেশটির পাশে থাকতে হবে। তবে কিছু স্বার্থান্বেষী মহল চায় না, আমরা দেশে ফিরে যাই। আমরা তাদের অনুরোধ করছি। দয়া করে প্রত্যাবাসনে বাধা দেবেন না।

এ সময় ক্যাম্প ৪-এর সাত রাস্তার মাথার সমাবেশে বক্তব্য রাখেন, আবদুল গফুর, রশিদ মিয়া। ক্যাম্প-৯-এর পোড়া বাজারের মাঠের সমাবেশে বক্তব্য রাখেন, মান্নান হোসেন, রফিক উল্লাহসহ আরও অনেকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং মেঘনা...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...